দূর্গম এলাকায় সেনাবাহিনীর মেডিক্যাল ক‍্যাম্পেইন পরিচালিত

নানিয়ারচর (রাঙ্গামাটি) প্রতিনিধি

সারাবাংলা

রাঙ্গামাটি নানিয়ারচর সেনা জোন(১৭ই বেঙ্গল ) এর উদ্যোগে ঘিলাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ

2025-12-24T15:34:48+00:00
2025-12-24T15:34:48+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
দূর্গম এলাকায় সেনাবাহিনীর মেডিক্যাল ক‍্যাম্পেইন পরিচালিত
নানিয়ারচর (রাঙ্গামাটি) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫, ৩:৩৪ পিএম   (ভিজিট : ৫৮)
X

রাঙ্গামাটি নানিয়ারচর সেনা জোন(১৭ই বেঙ্গল ) এর উদ্যোগে ঘিলাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। অত্র এলাকায় চিকিৎসা কেন্দ্র না থাকায় বিভিন্ন সময় এলাকাবাসী অসুস্থ হলে তারা উন্নত চিকিৎসা হতে বঞ্চিত হয় এবং চিকিৎসার মান খুবই শোচনীয়, এমন শোচনীয় অবস্থা দেখতে পেয়ে নানিয়ারচর জোন কমান্ডার লেঃ কর্ণেল মোঃ মশিউর রহমান,পিএসসি এর নির্দেশনায় সাধারণ এলাকাবাসীর স্বাস্থ্য সেবার মানউন্নয়নের জন্য তাৎক্ষণিকভাবে এই এলাকায় একটি মেডিক্যাল ক্যাম্পেইন কর্মসূচির ব্যবস্থা গ্রহণ করেন। দুর্গম পাহাড়ি এলাকা ঘিলাছড়ি, কুতুকছড়ি, বুড়িঘাট এবং নানিয়ারচর এলাকার নারী, পুরুষ, শিশু-কিশোর ও বয়স্ক এলাকাবাসী স্বতঃস্ফূর্তভাবে এই মেডিক্যাল কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

এটি স্বাস্থ্যসেবা বঞ্চিত পাহাড়ি জনগোষ্ঠীর চিকিৎসা সেবা সহজলভ‍্য করা ও তাদের সার্বিক স্বাস্থ্যমান উন্নত করতেই সেনাবাহিনীর এ জনকল্যাণমূলক উদ্যোগ। নানিয়ারচর জোনের মেডিকেল অফিসার ক‍্যাপ্টেন আশিকুজ্জামান এবং ক্যাপ্টেন শেখ নাহিদা আক্তার কতৃক ৩৫০ জন পূরুষ, ৪০০ জন মহিলা ও ৫০ জন শিশু সহ ৮০০ জন রোগীকে বিভিন্ন রোগের চিকিৎসা সেবা এবং প্রয়োজনীয় ঔষধ বিনামুল্যে বিতরণ করা হয়েছে।

এসময়, নানিয়ারচর জোনের জোন কমান্ডারসহ জোন উপ-অধিনায়ক মেজর শেখ মোহাম্মদ নাঈম, ঘিলাছড়ি ক্যাম্প কমান্ডার মেজর মোঃ সায়েম আক্তার সৌধ, জোন জেসিও মোঃ জিয়াউল হক, এফএস এনসিও সার্জেন্ট শেখ মুরাদ হোসেইন উপস্থিত চিকিৎসা সেবা কর্মসূচিতে উপস্থিত ছিলেন। জোন কমান্ডার জানান যে , পাহাড়ি জনগোষ্ঠীর জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে এবং স্বাস্থ্য, সচ্ছলতা বাড়াতে সেনাবাহিনীর এ ধরনের সেবা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। স্থানীয় জনগণ জানান, সেনাবাহিনীর এ মানবিক উদ্যোগে অত্যন্ত সন্তোষ প্রকাশ করেন। নিয়মিত সেবা তাদের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মতামত প্রদান করেন এবং এমন চিকিৎসা সেবা নিয়মিত প্রদানের জন্য জোন কমান্ডারের নিকট অনুরোধ জানান। উল্লেখ্য, অত্র এলাকার জনগণ বাংলাদেশ সেনাবাহিনীর এ সহযোগিতায় অতীব আন্দোলিত। বাংলাদেশ সেনাবাহিনীর নিঃস্বার্থ এই সহযোগিতায় অত্যন্ত আনন্দিত। বাংলাদেশ সেনাবাহিনী তথা নানিয়ারচর জোন কর্তৃক অত্র এলাকার জনসাধারণের কল্যাণের জন‍্য বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কর্মকাণ্ড অব্যাহত থাকবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy