আটঘরিয়ায় সিএনজি-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত
আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫, ৩:৪৫ পিএম (ভিজিট : ৬৩)

X
পাবনার আটঘরিয়া উপজেলায় সিএনজি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত হয়েছে। মঙ্গলবার ২৩ ডিসেম্বর বিকেল ৫ টার দিকে টেবুনিয়া-চাটমোহর সড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
এ সময় মোটরসাইকেল থাকা যুবক ঘটনাস্থলে আহত অবস্থায় আটঘরিয়া হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে | নিহত যুবক আটঘরিয়া পৌরসভা উত্তরচক গ্রামের মৃত গৌরচন্র দাসের ছেলে (২৭) গৌরব কুমার দাস |
আটঘরিয়া থানার অফিসার ইনচার্জ মো: রফিকুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে | পরে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।