প্রকাশ: বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫, ৪:১০ পিএম (ভিজিট : ৭৮)

X
গাজীপুর মহানগরের কোনাবাড়ী থানা পুলিশের অভিযানে ২৩ পিস ইয়াবাসহ বাপ্পী তালুকদার আল আমিন(৩১) নামে এক আসামীকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার রাত ১০টার দিকে কোনাবাড়ী নিউ মুন ফ্রেস নামক একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ২৩ পিস ইয়াবাসহ অভিযুক্তকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তি বাপ্পী তালুকদার আল আমিন টাঙ্গাইল জেলার সদর থানার কালভাটের আদালত পাড়া এলাকার আব্দুল কুদ্দুছ তালুকদার এর ছেলে। বর্তমানে কোনাবাড়ীর হরিনারচালা এলাকার পারিজাত সাইফুল এর বাড়ির ভাড়াটিয়া।
কোনাবাড়ী মেট্রোথানার তদন্ত কর্মকর্তা মোঃ আসিফ ইকবাল জানান, গতকাল মঙ্গলবার রাত ১০ টায় নিউ মুন ফ্রেস আবাসিক হোটেলে অভিযান চালিয়ে উক্ত হোটেলের একটি কক্ষ থেকে অভিযুক্ত ব্যক্তির নিকট থেকে ২৩ পিস ইয়াবাসহ আটক করা হয়েছে, আজ তার বিরুদ্ধে মাদক মামলা দিয়ে আদালতে পাঠানো হয়।