নাঙ্গলকোটে আগুনে পুড়ে নিঃস্ব পরিবার

নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি

সারাবাংলা

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার রায়কোট উত্তর ইউনিয়নের পিপড্ডা গ্রামের নগদ টাকা,স্বর্ণালংকার,আসবাবপত্রসহ ঘর পুড়ে নিঃস্ব হাজী ইব্রাহিমের পরিবার।বুধবার ভোরে পিপড্ডা

2025-12-24T16:14:59+00:00
2025-12-24T16:14:59+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নাঙ্গলকোটে আগুনে পুড়ে নিঃস্ব পরিবার
নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫, ৪:১৪ পিএম   (ভিজিট : ১৫৮)
X

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার রায়কোট উত্তর ইউনিয়নের পিপড্ডা গ্রামের নগদ টাকা,স্বর্ণালংকার,আসবাবপত্রসহ ঘর পুড়ে নিঃস্ব হাজী ইব্রাহিমের পরিবার। 

বুধবার ভোরে পিপড্ডা গ্রামের পশ্চিম পাড়া ইস্রাফিল মেম্বারের বাড়িতে এ ঘটনা ঘটে। 

জানা যায়, ওই ঘরটিতে হাজী ইব্রাহিমে পূত্রবধূ দুই  নাতীন নিয়ে ঘুমিয়ে  ছিলেন। ইস্রাফিল মেম্বারের স্ত্রী ফজরের নামাজ পড়তে এসে দেখে তার বাসুরের ঘর থেকে ধোয়া বের হচ্ছে, উকিঁ দিয়ে দেখে আগুন জ্বলতেছে। আশেপাশের বাড়ির লোকজনকে ডেকে তুলে। পরে স্হানীয় লোকজন মসজিদের মাইকে ঘোষণা দিলে গ্রামবাসী আগুন নেভানোর আগেই নগদ দুইলাখ টাকা, ৫ ভরি স্বর্ণালঙ্কার ও কাপড়সহ আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়।

এ বিষয়ে ক্ষতিগ্রস্হ হাজী ইব্রাহিম বলেন, আমরা গভীর ঘুমে ছিলাম, চিৎকার শুনে ওঠে দেখি ধরে আগুন জ্বলতেছে। নগদ দুইলাখ টাকা,৫ ভরি স্বর্ণালঙ্কার ও কাপড় চোপড়সহ আসবাবপত্র, ভোটার আইডি, দলিল এবং সকল কাগজপত্র  ছাই,এতে আমার ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে। 

নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা লিজা আক্তার বীথি বলেন, ক্ষতিগ্রস্ত পরিবার ডকুমেন্টসসহ আবেদন করলে জেলা প্রশাসকের প্রেরণ করব, ত্রান ও দুর্যোগ মন্ত্রণালয়ের মাধ্যমে সহায়তা করা হবে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy