সাংবাদিক নির্যাতন ও গণমাধ্যমে হামলার প্রতিবাদে মানিকগঞ্জে মানববন্ধন

মানিকগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

সারাদেশে সাংবাদিক নির্যাতন, হত্যা এবং গণমাধ্যম কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের প্রতিবাদে মানিকগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালিত করেছে গণমাধ্যমে কর্মীরা।আজ

2025-12-24T16:53:21+00:00
2025-12-24T16:53:21+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
সাংবাদিক নির্যাতন ও গণমাধ্যমে হামলার প্রতিবাদে মানিকগঞ্জে মানববন্ধন
মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫, ৪:৫৩ পিএম   (ভিজিট : ৫০)
X

সারাদেশে সাংবাদিক নির্যাতন, হত্যা এবং গণমাধ্যম কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের প্রতিবাদে মানিকগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালিত করেছে গণমাধ্যমে কর্মীরা। 

আজ বুধবার সকালে মানিকগঞ্জ শহরের খালপাড় এলাকায় ভাষা শহীদ রফিক চত্বরে এই প্রতিবাদ কর্মসূচির আয়োজন করে ‘টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি’।

সংগঠনের সভাপতি বিএম খোরশেদ এবং সাধারণ সম্পাদক আশরাফুল আলম লিটনের সঞ্চালনায় মানববন্ধনে  মানিকগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও টেলিভিশন রিপোর্টার ইউনিটির উপদেষ্টা চ্যানেল আই প্রতিনিধি গোলাম ছারোয়ার ছানু, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সমকাল প্রতিনিধি বিপ্লব চক্রবর্তী, বাংলাদেশ সাংবাদিক সমিতির মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি ও ইত্তেফাক প্রতিনিধি মানবেন্দ্র চক্রবর্তী, মানিকগঞ্জ সম্পাদক পরিষদের কার্যনির্বাহী পরিষদ সদস্য  আমিনুল হক আকবর, টেলিভিশন রিপোর্টার ইউনিটির  সহসভাপতি ও চ্যানেল টোয়েন্টিফোর প্রতিনিধি ইউসুফ আলী, যুগ্ন সম্পাদক ও ইনডিপেনডেন্ট টেলিভিশন প্রতিনিধি মঞ্জুর রহমান সহ জেলায় কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, গণমাধ্যম ও সাংবাদিকদের ওপর হামলা স্বাধীন সাংবাদিকতার পথে বড় অন্তরায়। অবিলম্বে সাংবাদিক ও গণমাধ্যমে হামলাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান তারা। কর্মসূচিতে মানিকগঞ্জ প্রেসক্লাব ও সাংবাদিক সমিতিসহ বিভিন্ন গণমাধ্যম সংগঠনের নেতৃবৃন্দ সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy