কুষ্টিয়া ৩ আসনে মুফতি আমির হামজার মনোনয়ন উত্তোলন

কুষ্টিয়া প্রতিনিধি

সারাবাংলা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া ৩ আসনে মনোনয়নপত্র উত্তোলন করেছেন জামায়াত মনোনীত প্রার্থী ইসলামী বক্তা মুফতি আমির

2025-12-24T17:32:01+00:00
2025-12-24T17:38:04+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কুষ্টিয়া ৩ আসনে মুফতি আমির হামজার মনোনয়ন উত্তোলন
কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫, ৫:৩২ পিএম  আপডেট: ২৪.১২.২০২৫ ৫:৩৮ পিএম  (ভিজিট : ৯২)
X

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া ৩ আসনে মনোনয়নপত্র উত্তোলন করেছেন জামায়াত মনোনীত প্রার্থী ইসলামী বক্তা মুফতি আমির হামজা। বুধবার দুপুরে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে তিনি এ মনোনয়নপত্র সংগ্রহ করেন। 

এ সময় জেলা জামায়াতের সেক্রেটারি সুজাউদ্দিন জোয়ারদার, শহর জামাতের আমির এনামুল হকসহ দলের কয়েকশো নেতাকর্মী উপস্থিত ছিলেন। দুপুর ১২টার দিকে আমির হামজা একটি রিকশায় করে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আসেন। পরে তিনি গণমাধ্যমের মুখোমুখি হন। এসময় আমির হামজা বলেন, বেশ কিছুদিন ধরে নির্বাচনী মাঠে থেকে সব শ্রেণীর মানুষের বিপুল সাড়া পেয়েছেন তিনি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, একটি চক্র নির্বাচন বানচালের চেষ্টা করছেন। এ ব্যাপারে আমরা সতর্ক আছি।

তিনি বলেন, ২০২৪ সালের পাঁচ আগস্ট গণঅভ্যুত্থানের পর থানা থেকে যেসব অস্ত্র গোলাবারুদ লুট করা হয় তা এখনো আইনশৃঙ্খলা বাহিনী উদ্ধার করতে পারেনি। পাশাপাশি ভারত সীমান্ত দিয়েও অবৈধ অস্ত্র ঢুকছে বলে অভিযোগ করেন তিনি।

এসব অস্ত্র উদ্ধার করা না গেলে নির্বাচনের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট হতে পারে বলে জানান জামাতের প্রার্থী।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy