প্রকাশ: বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫, ৬:৩৫ পিএম (ভিজিট : ৬১)

X
কুমিল্লা ক্যাডেট কলেজে ৪১তম আন্তঃহাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫ বর্ণাঢ্য ও মনোরম পরিবেশে কলেজটির নিজস্ব ক্যাম্পাসে সম্পন্ন হয়েছে।
গত ২১ ডিসেম্বর সকালে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব আবু হেনা মো. মিজানুর রহমান তিন দিন ব্যাপি এই ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন। মোট ৩১টি ইভেন্টে তিনটি হাউসের প্রায় শতাধিক ক্যাডেট উক্ত ক্রীড়া প্রতিযেগিতায় অংশগ্রহণ করে।
আজ ২৪ ডিসেম্বর ছিল বর্ণাঢ্য এই ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী দিন। সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পায়রা বন্দর কর্তৃপক্ষের সভাপতি রিয়ার এ্যাডমিরাল মাসুদ ইকবাল, এনপিপি, এনডিসি এবং বিশেষ অতিথি হিসেবে আসন অলংকৃত করেন মিসেস রনিমা ইকবাল।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি বিভিন্ন ইভেন্টে বিজয়ী ক্যাডেটদের মাঝে পুরস্কার প্রদান করেন এবং প্রধান অতিথি শিক্ষার্থীদের উদ্দেশ্যে ক্রীড়া অনুষ্ঠানের সমাপনী বক্তব্য প্রদান করেন। প্রধান অতিথি তাঁর বক্তব্যে উক্ত ক্রীড়া প্রতিযোগিতার আয়োজনের জন্য এবং তা সফলভাবে সম্পন্নের জন্য কলেজ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান এবং তরুণ ক্যাডেটদের উদ্দেশ্যে বলেন যে, 'ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল। পড়াশোনার পাশাপাশি ক্রীড়াশিক্ষার বিশেষ প্রয়োজন। ক্রীড়াশিক্ষা তরুণ সমাজকে আদর্শ ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে বিশেষ সহায়তা প্রদান করে থাকে৷'
সার্বিক চ্যাম্পিয়ন -গোমতী হাউস
সার্বিক রানারআপ হাউস-মেঘনা হাউস
আন্তঃহাউস এথলেটিক্স চ্যাম্পিয়ন- তিতাস হাউস।
জুনিয়র গ্রুপে বেস্ট অ্যাথলেট- সাদিকুর রহমান(নবম শ্রেণি)
সিনিয়র গ্রুপে বেস্ট অ্যাথলেট- মিয়া ফাতিন ইশরাক(দ্বাদশ শ্রেণি)
হেলথ এন্ড হাইজিন ট্রফি-তিতাস হাউস
বেস্ট ডিসিপ্লিন হাউস-মেঘনা হাউস
একাডেমিকস চ্যাম্পিয়ন -গোমতি হাউস।
আন্তঃহাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় গোমতী হাউস চ্যাম্পিয়ন ও মেঘনা হাউস রানারআপ হওয়ার গৌরব অর্জন করে।