রাউজানে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রের মৃত্যু
রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫, ৬:৪৪ পিএম (ভিজিট : ৭৯)

X
চট্টগ্রামের রাউজানে সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ জাবেদ (১৯) নামের এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। এই দুর্ঘটনা ঘটে হলদিয়া ভিলেজ রোডে জাবেদের বাইকের সাথে ইটবোঝাই জীপ গাড়ির ধাক্কায়।
বুধবার দুপুরে দুর্ঘটনায় নিহত জাবেদ এক হযরত এয়াছিন শাহ কলেজের প্রথম বর্ষে শিক্ষার্থী। তিনি হলদিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বসরত আলী সারাংয়ের বাড়ির কাতার প্রবাসী মোহাম্মদ হোসেনের ছেলে।
নিহতের নিকট আত্মীয় মারুফ রানা বলেন, জাবেদ তরিকত ভিত্তিক সংগঠন মাইজভান্ডারী গাউছিয়া হক কমিটির একটি ওয়াজ মাহফিলের দাওয়াতি কাজ শেষ করে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। হলদিয়া ভিলেজ রোডের ইয়াছিন শাহ উচ্চ বিদ্যিালয়ের কাছে ইটবোঝাই গাড়ি (জিপ) তার মোটরসাইকেলকে ধাক্কা দিলে তিনি গাড়ি থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাতে উদ্ধার করে দ্রুত স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।।