নাচোলে মাদকবিরোধী ক্রিকেট টুর্নামেন্ট

নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে তরুণ প্রজন্মকে মাদকের অন্ধকার জগত থেকে খেলার মাঠে ফিরিয়ে আনার লক্ষ্যে অনুষ্ঠিত হলো জমজমাট ক্রিকেট টুর্নামেন্ট।বুধবার

2025-12-24T18:56:52+00:00
2025-12-24T18:56:52+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নাচোলে মাদকবিরোধী ক্রিকেট টুর্নামেন্ট
নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫, ৬:৫৬ পিএম   (ভিজিট : ১৯২)
X

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে তরুণ প্রজন্মকে মাদকের অন্ধকার জগত থেকে খেলার মাঠে ফিরিয়ে আনার লক্ষ্যে অনুষ্ঠিত হলো জমজমাট ক্রিকেট টুর্নামেন্ট। 

বুধবার ২৪ ডিসেম্বর নাচোল রেলস্টেশন মাঠে জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ আয়োজনে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।

​“খেলাধুলায় বাড়ায় বল, মাদক ছেড়ে খেলতে চল”—স্লোগানে মুখরিত মাঠে দুটি স্কুল দল অংশ নেয়। হাড্ডাহাড্ডি লড়াই শেষে চন্দ্র শাখা উচ্চ বিদ্যালয়কে হারিয়ে বিজয়ের হাসি হাসে মুন্সি হযরত আলী উচ্চ বিদ্যালয়।

​প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার গোলাম রাব্বানী সরদার বলেন, "সুস্থ ও সুন্দর জাতি গঠনে মাদকমুক্ত সমাজের বিকল্প নেই। আর এর জন্য খেলাধুলাই হতে পারে অন্যতম হাতিয়ার।তরুণ প্রজন্মকে মাদকের মরণছোবল থেকে রক্ষা করতে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল উদ্দিন, মুন্সি হযরত আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাদিকুল ইসলাম, চন্দ্র শাখা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রহিমা খাতুন। খেলার সার্বিক সহযোগিতায় ছিলেন চন্দ্র শাখা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জিয়াউর রহমান।

​সভাপতির বক্তব্যে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক চৌধুরী ইমরুল হাসান তরুণদের মাদক পরিহার করে সুস্থ বিনোদনের চর্চা করার আহ্বান জানান। পুরো আয়োজন জুড়ে ছিল মাদকবিরোধী।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy