গোবিন্দগঞ্জে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে অন্তঃসত্ত্বা নারীর মর্মান্তিক মৃত্যু

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি

সারাবাংলা

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ঢাকা–দিনাজপুর মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় এক অন্তঃসত্ত্বা নারী নিহত হয়েছেন। বুধবার ২৪ ডিসেম্বর বিকেল সাড়ে ৩টার

2025-12-24T19:10:14+00:00
2025-12-24T19:10:14+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
গোবিন্দগঞ্জে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে অন্তঃসত্ত্বা নারীর মর্মান্তিক মৃত্যু
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫, ৭:১০ পিএম   (ভিজিট : ৬৭)
X

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ঢাকা–দিনাজপুর মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় এক অন্তঃসত্ত্বা নারী নিহত হয়েছেন। বুধবার ২৪ ডিসেম্বর বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার কাটামোর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নারীর নাম শেফালী বেগম (৩৫)। তিনি গোবিন্দগঞ্জ উপজেলার সাহেবগঞ্জ গ্রামের বাসিন্দা রেজাউল করিমের স্ত্রী। স্থানীয় সূত্রে জানা যায়, শেফালী বেগম অন্তঃসত্ত্বা ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, রেজাউল করিম তার স্ত্রী শেফালী বেগমকে ডাক্তার  দেখানোর উদ্দেশ্যে মোটরসাইকেলে করে গোবিন্দগঞ্জ শহরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে কাটামোর এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি মালবাহী ট্রাক (ঢাকা-মেট্রো-ট-১৩-৪৫২৫) তাদের মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই শেফালী বেগমের মৃত্যু হয়। এঘটনায় স্বামী রেজাউল করিম ও দুই সন্তান ভাগ্যক্রমে বেচেযায়।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় ঘাতক ট্রাকটি আটক করে। তবে ট্রাকের চালক দুর্ঘটনার পরপরই পালিয়ে যায় বলে জানা গেছে।

নিহত শেফালী বেগমের মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে আসে। তিনি বিবাহিত জীবনে দুই সন্তানের জননী ছিলেন। হঠাৎ এই মর্মান্তিক ঘটনায় পরিবারটি চরমভাবে ভেঙে পড়েছে।

গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হক দুর্ঘনার বিষয়টি নিশ্চিত করেন।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy