সাংবাদিক এমদাদুল হক মিলন হত্যার বিচারের দাবিতে সোনারগাঁয়ে মানববন্ধন

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

সাংবাদিক এমদাদুল হক মিলন হত্যাসহ দেশে সংঘটিত সকল সাংবাদিক হত্যার দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে এবং দেশে আইনশৃঙ্খলা

2025-12-24T19:40:55+00:00
2025-12-24T19:40:55+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সাংবাদিক এমদাদুল হক মিলন হত্যার বিচারের দাবিতে সোনারগাঁয়ে মানববন্ধন
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫, ৭:৪০ পিএম   (ভিজিট : ৬০)
X

সাংবাদিক এমদাদুল হক মিলন হত্যাসহ দেশে সংঘটিত সকল সাংবাদিক হত্যার দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে এবং দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর পদক্ষেপের দাবিতে সোনারগাঁয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

২৪ই ডিসেম্বর (বুধবার) দুপুর ১২ ঘটিকার সময় সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা জামে মসজিদ সংলগ্ন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকসহ বিভিন্ন গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ হিসেবে কাজ করেন। অথচ একের পর এক সাংবাদিক হত্যাকাণ্ড ঘটলেও অনেক ক্ষেত্রে বিচার নিশ্চিত হচ্ছে না। দ্রুত বিচার না হওয়ায় অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠছে। সাংবাদিক এমদাদুল হক মিলন হত্যার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য সরকার ও সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি জোর দাবি জানান তারা।

এসময় বক্তারা আরও বলেন, সারাদেশে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হলে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও কঠোর ও কার্যকর ভূমিকা পালন করতে হবে। অন্যথায় স্বাধীন সাংবাদিকতা হুমকির মুখে পড়বে বলে তারা আশঙ্কা প্রকাশ করেন। মানববন্ধন শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy