চুয়াডাঙ্গায় উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য নিয়ে দিনব্যাপী মেলা

স্টাফ রিপোর্টার, চুয়াডাঙ্গা

সারাবাংলা

চুয়াডাঙ্গায় দিনব্যাপী উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য ও প্রযুক্তি প্রদর্শন মেলা অনুষ্ঠিত হয়েছে। জেলা শহরের মুক্তমঞ্চে বুধবার (২৪ ডিসেম্বর) সকাল

2025-12-24T19:45:13+00:00
2025-12-24T19:45:13+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
চুয়াডাঙ্গায় উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য নিয়ে দিনব্যাপী মেলা
স্টাফ রিপোর্টার, চুয়াডাঙ্গা
প্রকাশ: বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫, ৭:৪৫ পিএম   (ভিজিট : ৬৫)
X

চুয়াডাঙ্গায় দিনব্যাপী  উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য ও প্রযুক্তি প্রদর্শন মেলা অনুষ্ঠিত হয়েছে। জেলা শহরের মুক্তমঞ্চে বুধবার (২৪ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় ওয়েভ ফাউন্ডেশনের উদ্যোগে পিকেএসএফের সহায়তায় নিরাপদ মাংস ও দুগ্ধজাত পণ্যের বাজার উন্নয়ন শীর্ষক উপ-প্রকল্পের আয়োজনে এ মেলা অনুষ্ঠিত হয়। 

ওয়েভ ফাউন্ডেশনের গভার্নিং বোর্ডের ভাইস চেয়ারম্যান অধ্যাপক সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে ও ফাউন্ডেশনের জ্যেষ্ঠ সমন্বয়কারী কামরুজ্জামান যুদ্ধের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শারমিন আক্তার।  

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পিকেএসএফের প্রোগ্রাম ম্যানেজার পুষ্টি বিশেষজ্ঞ কপিল কুমার পাল, চুয়াডাঙ্গা জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.শাহাবুদ্দিন, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের  সভাপতি নাজমুল হক স্বপন। অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন ওয়েভ ফাউন্ডেশনের উপ-পরিচালক জহির রায়হান। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সহকারী পরিচালক নির্মল দাস।

জৈবসার উৎপাদনে উদ্যোক্তাদের মধ্যে বক্তব্য রাখেন ইরফান হায়দার, তৌফিকুল আলম ও মেহেরপুর বাজার কমিটির সভাপতি হাফিজুর রহমান। অনুষ্ঠানে মেহেরপুর, ঝিনাইদহ ও চুয়াডাঙ্গা জেলার ৪০ জন উদ্যোক্তা বিভিন্ন পণ্য ও প্রযুক্তি নিয়ে মেলায় অংশগ্রহণ করেন। দিনব্যাপী মেলায় বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে মেলার অনুষ্ঠান সাজানো হয়। 

মেলার দিন শেষে শ্রেষ্ঠ ৩ জন উদ্যোক্তা পুরস্কৃত হন। প্রথম পুরস্কার পান দামুড়হুদার সাদ্দাম হোসেনের প্রতিষ্ঠান মিষ্টি বাড়ি, চুয়াডাঙ্গা ভার্মি কম্পোস্টের স্বত্বাধিকারী শাহনাজ পারভিন দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার পান মেহেরপুরের মুজিবনগরের শাহীন সুইট।
                   





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy