প্রকাশ: বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫, ৮:১৩ পিএম (ভিজিট : ৮৬)

X
নেত্রকোনার বারহাট্টায় ইয়াবা বিক্রির সময় হাতেনাতে ইয়াবাসহ মাদক সম্রাজ্ঞীকে আটক করেছে বারহাট্টা থানা পুলিশ।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার গোপালপুর বাজারে গোপন সংবাদের ভিত্তিতে ওই মাদক সম্রাজ্ঞীর মাদক বিক্রির আস্তানায় অভিযান চালায় থানা পুলিশ।বারহাট্টা থানার অফিসার ইন চার্জ শিবিরুল ইসলামের দিক নির্দেশনায় থানা পুলিশের একটি চৌকস দল এই অভিযান পরিচালনা করে ।অভিযানে মাদক সম্রাজী ললিতাকে ইয়াবা বিক্রির সময় ইয়াবা সহ হাতেনাতে আটক করে থানা পুলিশ। অভিযানের সময় তার কাছে থাকা ৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বারহাট্টা থানা পুলিশের উপ পুলিশ পরিদর্শক মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আরো অংশ নেন এসআই কাদির আলী,এসআই হারুন,পুলিশ সদস্য রাসেল, নারী মহিলা পুলিশ মার্সি ও রাজু সহ অন্যান পুলিশ সদস্যরা।
আটক ললিতা বারহাট্টা উপজেলার সদর ইউনিয়নের গোপালপুর গ্রামের বাসিন্দা। স্থানীয়ভাবে তিনি দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত ছিলেন বলে জানা গেছে।
বারহাট্টা থানার অফিসার ইন চার্জ শিবিরুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত ইয়াবাসহ আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।