প্রকাশ: বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫, ৯:৩৩ পিএম (ভিজিট : ১০২)

X
দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার সুস্থ ও নিরাপদ প্রত্যাবর্তন কামনায় মুরাদনগর উপজেলার সকল মসজিদ ও মাদ্রাসায় বিশেষ দোয়ার আয়োজনের আহবান জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক পাঁচবারের এমপি ও মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ।
এক বিবৃতিতে কায়কোবাদ বলেন, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও তাঁর পরিবারের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই ষড়যন্ত্র চলছে, যা এখনো অব্যাহত। সেই ষড়যন্ত্রের ফলেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দীর্ঘ ১৭ বছর দেশের বাইরে থাকতে হয়েছে।
তিনি জানান, তারেক রহমান আজ ঢাকায় অবতরণ করার কথা রয়েছে। এ উপলক্ষে মুরাদনগরের সর্বস্তরের জনগণকে, বিশেষ করে মসজিদ ও মাদ্রাসাসমূহে ‘আমাদের মাথার তাজ’ তারেক রহমানের নিরাপদ সফর ও সুস্থ প্রত্যাবর্তনের জন্য মহান আল্লাহর দরবারে দোয়ার আয়োজন করার আহবান জানান তিনি।
কায়কোবাদ বলেন, দেশ ও গণতন্ত্রের স্বার্থে তারেক রহমানের প্রত্যাবর্তন একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এই মুহূর্তে দলীয় নেতাকর্মী ও ধর্মপ্রাণ মানুষদের সম্মিলিত দোয়া ও ঐক্য অত্যন্ত প্রয়োজন।