চরভদ্রাসনে বাল্কহেড থেকে পদ্মা নদীতে পড়ে সুকানী নিখোঁজ

চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি

সারাবাংলা

ফরিদপুরের চরভদ্রাসনে বাল্কহেড থেকে পদ্মা নদীতে পড়ে এক সুকানী নিখোঁজ হয়েছেন। আজ বুধবার বেলা ১১টার দিকে চরভদ্রাসনের সদর

2025-12-24T21:36:22+00:00
2025-12-24T21:36:22+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চরভদ্রাসনে বাল্কহেড থেকে পদ্মা নদীতে পড়ে সুকানী নিখোঁজ
চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫, ৯:৩৬ পিএম   (ভিজিট : ৬২)
X

ফরিদপুরের চরভদ্রাসনে বাল্কহেড থেকে পদ্মা নদীতে পড়ে এক সুকানী নিখোঁজ হয়েছেন। আজ বুধবার বেলা ১১টার দিকে চরভদ্রাসনের সদর ইউনিয়নের টিলারচর ও সবুল্লা সিকদারের ডাঙ্গী গ্রামের মাঝামাঝি পদ্মা নদীতে এ ঘটনা ঘটে। 

দুপুর তিনটা থেকে বিকেল ৫টা পযন্ত ফরিদপুর দমকল বাহিনীর ডুবরিদলের দুই সদস্য নদীতে তল্লাশী করে নিখোঁজ ওই সুকানীর কোন খোঁজ করতে পারেননি। আজকের মত ডুবরীদলের সদস্যরা তাদের উদ্ধার অভিযান স্থগিত করেছেন।

নিখোঁজ ওই সুকানীর নাম আরিফ শেখ (৪৬)। তিনি ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার শোলমারী গ্রামের মজিবর শেখের ছেলে। চার ভাইবোনের মধ্যে তিনি সবার বড়। তিনি বিবাহিত এবং এক মেয়ে ও দুই ছেলের বাবা।

ওই সুকানীর খালু আবুল সরকার জানান, আরিফ ওই বল্কগেটে সুকানী হিসেবে কাজ করতেন। তিনি গতকাল বিকেলে বালু নিয়ে ফরিদপুর সদরের সিএনবি ঘাট নৌবন্দরে আসেন। বালু নামিয়ে ফেরার পথে চরভদ্রাসন উপজেলার সদর ইউনিয়নের টিলারচর ও সবুল্লা সিকদারের ডাঙ্গী এলাকায় অসাবধানতাবশত পদ্মা নদীতে পড়ে গিয়ে নিখোঁজ হন।

চরভদ্রাসন দমকল বাহিনীর লিডার মোর্তজা ফকির বলেন, খবর পাওয়ার পর ফরিদপুর থেকে দুই সদস্য বিশিষ্ট ডুবরী দল আনা হয়। তারা কয়েক দফায় নদীতে নেমে তল্লাশী করে আরিফকে উদ্ধার করতে ব্যর্থ হন। সন্ধ্যা নামায় আজকের মত উদ্ধার অভিযান বন্ধ করা হয়। আগামীকাল সকাল থেকে পুনরায় উদ্ধার অভিযান শুরু করবে দমকল বাহিনীর ডুবরি দল।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর সিএনবি ঘাট নৌপুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিম আহমেদ বলেন, এ খবর পাওয়ার পর নৌ পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়েছে। তারাও উদ্ধার অভিযানে অংশ নেয়। তকে বুধবার সন্ধ্যা পর্যন্ত ওই ব্যক্তির কোন সন্ধান পাওয়া যায়নি।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy