রাউজানে হিন্দু বাড়িতে জড়িতদের তথ্য দিলে পুরষ্কার ঘোষণা

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাবাংলা

দুর্বৃত্তদের আগুনে পুড়ে যাওয়া রাউজান পৌরসভার সুলতানপুর শীল পাড়ার সুলাল শীলের বাড়ি পরিদর্শন করেছেন চট্টগ্রাম রেইঞ্জের ডিআইজি আহসান

2025-12-24T21:54:27+00:00
2025-12-24T21:54:27+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
রাউজানে হিন্দু বাড়িতে জড়িতদের তথ্য দিলে পুরষ্কার ঘোষণা
রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫, ৯:৫৪ পিএম   (ভিজিট : ১৫১)
X

দুর্বৃত্তদের আগুনে পুড়ে যাওয়া রাউজান পৌরসভার  সুলতানপুর শীল পাড়ার সুলাল শীলের বাড়ি পরিদর্শন করেছেন চট্টগ্রাম রেইঞ্জের ডিআইজি আহসান হাবিব পলাশসহ পুলিশের উর্ধতন কর্মকর্তাগণ। 

এসময় ডিআইজি আগুন লাগানোর ঘটনা ক্ষতিগ্রস্ত পরিবার ও এলাকার মানুষের কাছে শুনেন। তিনি দুর্গত পরিবারকে নগদ এক লক্ষ টাকা সহায়তা দেন। 

বুধবার সকালে পুলিশের এই কর্মকর্তার পরিদর্শন কালে সমাবেত জনসাধারণের উদেশ্যে বলেন এই ঘটনা দুঃখজনক ও নিন্দনীয়। যারা ঘটনার সাথে জড়িত তাদের খুজে বের করতে হবে। জড়িত দুর্বৃত্তদের  বিষয়ে যারা তথ্য দিবে তাদের ৫০ হাজার টাকা প্রয়োজনে আরো বেশি পুরষ্কার দেয়া হবে। তিনি নিশ্চয়তা দেন তথ্যদাতার নিরাপত্তা নিশ্চিত করা হবে। নাম ঠিকানা গোপন রাখা হবে। 

উল্লেখ্য যে, রাউজানের বিভিন্নস্থানে রাতের আধাঁরে অজ্ঞাতনামা দুর্বৃত্তারা  হিন্দু ও বড়ুয়া পাড়ায় আগুন লাগানোর ধারাবাহিকতায় গত ২২ ডিসেম্বর পৌরসভার ৫ নাম্বার ওয়ার্ডের সুলতানপুর শীল পাড়ার তিন ঘরে আগুন লাগিয়ে সম্পূর্ণ পুড়ে দেয়। এসব ঘটনায় সনাতন ধর্মাবলম্বিদের মধ্যে চরম আতংঙ্ক বিরাজ করছে। 

পরিদর্শনে আসা ডিআইজি’র সাথে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার নজির আহমদ খান, সহকারি পুলিশ সুপার মোহাম্মদ বেলায়েত হোসেন, থানার ওসি সাজেদুল ইসলাম প্রমুখ।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy