মসজিদের ভেতর ইমামের ধর্ষণের শিকার ৬ বছরের শিশু

বরিশাল প্রতিনিধি

সারাবাংলা

মুলাদীতে ছয় বছরের এক শিশু ধর্ষণের অভিযোগে আক্তার হোসেন (৪৮) নামের মসজিদের এক ইমামকে গ্রেফতার করেছে পুলিশ। সন্ধ্যায়

2025-12-24T22:09:25+00:00
2025-12-24T22:09:25+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মসজিদের ভেতর ইমামের ধর্ষণের শিকার ৬ বছরের শিশু
বরিশাল প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫, ১০:০৯ পিএম   (ভিজিট : ৭০০)
X

মুলাদীতে ছয় বছরের এক শিশু ধর্ষণের অভিযোগে আক্তার হোসেন (৪৮) নামের মসজিদের এক ইমামকে গ্রেফতার করেছে পুলিশ। সন্ধ্যায় উপজেলার বাটামারা ইউনিয়নের চরবাটামারা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

আক্তার হোসেন উপজেলা সফিপুর ইউনিয়নের সফিপুর গ্রামের মৃত আব্দুর রব সিকদারের ছেলে। তিনি চরবাটামারা এলাকার একটি মসজিদে ইমামতি করেন। এ ঘটনায় মঙ্গলবার সন্ধ্যায় শিশুর মা বাদী হয়ে মুলাদী থানায় মামলা করেছেন।

মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরাফাত জাহান চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, সকালে শিশুটি আরবি পড়ার জন্য মসজিদের মক্তবে যায়। সকাল সাড়ে ৭টার দিকে মক্তবের শিক্ষক ও ইমাম আক্তার হোসেন অন্য শিক্ষার্থীদের ছুটি দিয়ে ভুক্তভোগী শিশুকে তার কক্ষে নিয়ে ধর্ষণ করেন। শিশুটি বাড়ি ফিরে বিষয়টি তার মাকে জানায়। পরে তিনি মসজিদের কমিটিকে জানিয়ে সন্ধ্যায় মুলাদী থানায় মামলা করেন। মামলার পর পর পুলিশ ওই এলাকা থেকে আক্তার হোসেনকে গ্রেফতার করে।

মুলাদী থানার ওসি আরাফাত জাহান চৌধুরী বলেন, ধর্ষণের অভিযোগে আক্তার হোসেন নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। বুধবার সকালে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে এবং শিশুটি বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy