লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যু

স্টাফ রিপোর্টার,লক্ষ্মীপুর

সারাবাংলা

লক্ষ্মীপুরের ভবানীগঞ্জের চরমনসা এলাকায় বিএনপি নেতা বেলাল হোসেনের ঘরে তালা লাগিয়ে অগ্নিসংযোগের ঘটনায় দগ্ধ হয়ে জাতীয় বার্ন ও

2025-12-25T10:24:05+00:00
2025-12-25T10:24:05+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যু
স্টাফ রিপোর্টার,লক্ষ্মীপুর
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫, ১০:২৪ এএম   (ভিজিট : ৪৬)
X

লক্ষ্মীপুরের ভবানীগঞ্জের চরমনসা এলাকায় বিএনপি নেতা বেলাল হোসেনের ঘরে তালা লাগিয়ে অগ্নিসংযোগের ঘটনায় দগ্ধ হয়ে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের আইসিউতে ৫ দিন চিকিৎসাধীন অবস্থায় থাকার পর তার বড় মেয়ে সালমা আক্তার স্মৃতি (১৭) মারা গেছে। এর আগে শিশুকন্যা আয়েশা আক্তার মারা যান। এনিয়ে এঘটনায় মারা যান তার দুই মেয়ে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে বুধবার (২৪ ডিসেম্বর) রাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। স্মৃতি সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেনের মেয়ে। এঘটনায় বেলাল নিজেও আগুনে দগ্ধ হয়। 

জানা যায়, গত ১৯ ডিসেম্বর রাতে ভবানীগঞ্জের চরমনসা গ্রামের সুতারগোপ্তা এলাকায় দুর্বৃত্তরা বাহির থেকে দরজায় তালা লাগিয়ে পেট্রোল ঢেলে বিএনপি নেতা বেলালের বসতঘরে আগুন লাগিয়ে দেয়। এতে আগুনে ঘর, আসবাবপত্রসহ তার ছোট মেয়ে আয়েশা পুড়ে মারা যায়। আগুনে বেলালসহ তার বড় মেয়ে স্মৃতি, মেজো মেয়ে অষ্টম শ্রেণি পড়ুয়া সায়মা আক্তার বিথি (১৪) দগ্ধ হয়। এরমধ্যে বেলাল লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নিয়েছে। স্মৃতি ও বিথিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে নেওয়া হয়। এরমধ্যে স্মৃতির শরীরের ৯০ শতাংশ ও বিথির ৫ শতাংশ শরীর দগ্ধ হয়৷ বিথিকে চিকিৎসা শেষে হাসপাতালে ভর্তির পরদিনই ছাড় দেওয়া হয়। তবে স্মৃতি আইসিইউতে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিলেন। অবশেষে মৃত্যুর কাছে হেরে গেলেন তিনি।

এদিকে আগুনের ঘটনার চারদিন পর মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাতে বিএনপি নেতা বেলাল বাদী হয়ে অজ্ঞাতদের আসামি করে সদর মডেল থানায় মামলা দায়ের করেন। ঘটনার পর থেকেই পুলিশ ঘটনাটি তদন্তে কাজ করছেন। পুলিশ ঘটনাস্থল থেকে তিনটি তালাও উদ্ধার করেছে। এরমধ্যে দুটি তালা লক ও একটি খোলা অবস্থায় পাওয়া গেছে। 

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বলেন, ঘটনার দিন আগুনে পুড়ে আয়েশার মৃত্যু হয়। এখন চিকিৎসাধীন অবস্থায় দগ্ধ স্মৃতিও মারা গেছে৷ নিহতের বাবা বাদী হয়ে থানায় মামলা করেছেন। ঘটনাটি তদন্ত চলছে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy