প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫, ১০:৪৩ এএম (ভিজিট : ৯০)

X
চাঁদপুরের মতলব উত্তর ও দক্ষিণ উপজেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে কিশোর গ্যাং সন্দেহে ২৮ জনকে আটক করেছে পুলিশ। গতকাল রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত পুলিশ এই বিশেষ অভিযান চালায়।
বিষয়টি নিশ্চিত করে, সহকারী পুলিশ সুপার( মতলব সার্কেল) জাবীর হুসনাইন সানীব বলেন, অপরাধে জড়িত সন্দেহে চাঁদপুর মতলব উত্তর ও দক্ষিণ উপজেলার কাজলি বালুর মাঠ, নিউ হোস্টেল মাঠ,ছেংগারচর কলেজ মাঠ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অভিযান চালিয়ে ২৮ জন কিশোরকে আটক করা হয়।
পরবর্তীতে তাদের যাচাই-বাছাই শেষে অভিভাবকের কাছে কিশোর অপরাধের বিষয়ে কাউন্সেলিং করে মুচলেকা নিয়ে তাদের জিম্মায় দেওয়া হয়।এর মধ্যে শিপু নামে এক কিশোরের কাছ থেকে ২৮ পিছ ইয়াবা উদ্ধার করা হয়।এবং তার বিরুদ্ধে নিয়মিত মাদকদ্রব্য আইনে মামলায় দেয়া হয়। তিনি আরো বলেন, মতলবে শান্তি-শৃঙ্খলা রক্ষার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। বিশেষ করে সন্ধ্যার পর বিনা প্রয়োজনে কোনো শিক্ষার্থী বাসার বাইরে থাকতে পারবে না বলে জানান পুলিশের এই কর্মকর্তা। এ সময় মতলব উত্তর ও দক্ষিণ থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।