ঈদগাঁওয়ে চিকিৎসা সহায়তা দিলেন শামসুল আলম মানবিক ফাউন্ডেশন

ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি

সারাবাংলা

কক্সবাজারের ঈদগাঁওয়ে একজন অসুস্থ পা ভাঙ্গা রোগীকে অর্থিক সহযোগিতা করে মানবিকতা ও সহানুভূতি দেখিয়েছেন শামসুল আলম মানবিক ফাউন্ডেশন।বৃহস্পতিবার

2025-12-25T11:10:41+00:00
2025-12-25T11:10:41+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ঈদগাঁওয়ে চিকিৎসা সহায়তা দিলেন শামসুল আলম মানবিক ফাউন্ডেশন
ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫, ১১:১০ এএম   (ভিজিট : ১২৬)
X

কক্সবাজারের ঈদগাঁওয়ে একজন অসুস্থ পা ভাঙ্গা রোগীকে অর্থিক সহযোগিতা করে মানবিকতা ও সহানুভূতি দেখিয়েছেন শামসুল আলম মানবিক ফাউন্ডেশন।বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর)  সকালে  উপজেলার পোকখালী ইউনিয়নের পূর্ব গোমাতলী গ্রামের নুর আহমদের পুত্র পা ভাঙ্গা রোগী রমজান আলীকে ১০ হাজার টাকা প্রদান করা হয়।

শামসুল আলম মানবিক ফাউন্ডেশন উপজেলার মুখপাত্র মোঃ শাহাজাহান নগদ অর্থ তুলে দিয়ে বলেন, সরকারের পাশাপাশি  বয়স্ক, রোগী ও দরিদ্রদের মধ্যে নগদ অর্থ প্রদান করে মানব সেবামূলক কাজ করে যাচ্ছে ফাউন্ডেশন। যা নিঃসন্দেহে প্রশংসনীয়। আশা করি মানবিক সকল কাজগুলো গ্রহণ করে সমাজের বঞ্চিত মানুষ উপকৃত হবে।

শামসুল আলম মানবিক ফাউন্ডেশন’র চেয়ারম্যান আলহাজ্ব শামসুল আলম বলেন, মানবসেবা সহ দুর্যোগময় সময়ে আমরা সবসময় হতদরিদ্র জনগোষ্ঠির পাশে আছি। ফাউন্ডেশনের মত অন্যান্য সামাজিক সংগঠন ও বৃত্তিবানদের মানবতার কল্যাণে এগিয়ে আসার আহবান জানান তিনি।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy