লোহাগাড়ায় শহিদ ওসমান হাদির স্মরণে পরিবহন শ্রমিক সমাবেশ

লোহাগাড়া (চট্রগ্রাম) প্রতিনিধি

সারাবাংলা

গত ২৪ ডিসেম্বর রাতে লোহাগাড়ায় বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশন লোহাগাড়া শাখার উদ্যোগে শহিদ ওসমান বিন হাদি'র স্মরণে দোয়া

2025-12-25T11:36:39+00:00
2025-12-25T11:36:39+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
লোহাগাড়ায় শহিদ ওসমান হাদির স্মরণে পরিবহন শ্রমিক সমাবেশ
লোহাগাড়া (চট্রগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫, ১১:৩৬ এএম   (ভিজিট : ১৭৯)
X

গত ২৪ ডিসেম্বর রাতে লোহাগাড়ায় বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশন লোহাগাড়া শাখার উদ্যোগে শহিদ ওসমান বিন হাদি'র স্মরণে দোয়া মাহফিল ও পরিবহন সমাবেশে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুইবারের প্যানেল সাবেক স্পীকার,  দুইবারের সাবেক সংসদ   সদস্য মজলুম জননেতা আলহাজ্ব শাহজাহান চৌধুরী।

তিনি বলেন, মালিক শ্রমিক সম্পর্ক হতে হবে তাকওয়ার ভিত্তিতে! সংগ্রামী বক্তব্য দিয়ে শ্রমিকের অধিকার আদায়  হবেনা, কার্যকরী পদক্ষেপ নিতে হবে। শ্রম সেক্টরকে চাঁদাবাজী শূন্য করতে হবে, শ্রমিক পরিবারের সন্তানদের উন্নত শিক্ষা- চিকিৎসার জন্য রাষ্ট্রীয়ভাবে ব্যবস্থা গ্রহণ করতে হবে। শহিদ ওসমান বিন হাদি'র স্মরণে আমরা একত্রিত হয়েছি, আমরা হাদি'র জন্য দোয়া করে শেষ করতে চাই না। আমরা ছাপ্পান্ন হাজার বর্গমাইলে হাদি'র মতো বিপ্লবীদের জাগিয়ে তুলতে চাই। আমাদের স্লোগান দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা।পরিবহন সেক্টর এর বিভিন্ন গ্রুপ এ সময় প্রধান অতিথিকে ফুল দিয়ে বরন করে নেন।

বাংলাদেশ পরিবহন  শ্রমিক ফেডারেশন লোহাগাড়া শাখার সভাপতি মোহাম্মদ আমিনুল হক,র সভাপতিত্বে শহীদ ওসমান হাদি,র স্মরণে  উক্ত দোয়া মাহফিল ও পরিবহন শ্রমিক সমাবেশে বিশেষ অতিথি ছিলেন, কেন্দ্রীয় শ্রমিক কল্যাণের সহকারী সাধারণ সম্পাদক জননেতা মুহাম্মদ ইছহাক,চট্টগ্রাম দক্ষিণ জেলা সভাপতি মৌলানা নুরুল হোসাইন, উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক আসাদুল্লাহ ইসলামাবাদী,শ্রমিক নেতা মোক্তার হোসাইন সিকদার,শ্রমিক কল্যাণ ফেডারেশন লোহাগাড়া উপজেলা সভাপতি মাষ্টার আবদুস সালাম, উপজেলা শ্রমিক কল্যাণের সাধারণ সম্পাদক মৌলানা মনির আহমদ, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন লোহাগাড়া বটতলী শহর শাখার সভাপতি ও উপজেলা সিনিয়র সহ-সভাপতি এম,রফিক দিদার, উপজেলা অর্থ সম্পাদক  আলহাজ্ব আবদুল আলম আবদুল্লাহ,শহিদুল ইসলাম, ওমর ফারুক,মুহাম্মদ আইয়ুব,শহিদুল ইসলাম, গোফরান তোরাব,আব্দুস শাকুর কোং সহ পরিবহন শ্রমিক নেতৃবৃন্দ যথা ক্রমে শ্রমিক নেতা মাহবুবুর রহমান, মনোয়ার হোসেন,আবু তাহের, আবু সাঈদ,জামাল হোসেন,জিয়া উদ্দিন জিকু, রাসেল, এরশাদ, এ ছাড়া বাস, হাইস,সি এন জি, নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান পরিচালনা করেন আবুল কাসেম  সেক্রেটারি বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশন লোহাগাড়া উপজেলা। লোহাগাড়া উপজেলা পরিবহন শ্রমিক  ফেডারেশনের নির্বাহী সদস্যবৃন্দ ও সাধারণ সদস্যবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy