রূপগঞ্জে ৩০০ ফিট সড়কে ঘোড়ার গাড়িতে আনন্দ মিছিল

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রূপগঞ্জের ৩ শত ফুট সড়কে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে গণসংবর্ধনা জানাতে ঘোড়ার গাড়ির মহড়া

2025-12-25T13:36:49+00:00
2025-12-25T13:36:49+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
রূপগঞ্জে ৩০০ ফিট সড়কে ঘোড়ার গাড়িতে আনন্দ মিছিল
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫, ১:৩৬ পিএম   (ভিজিট : ৫১)
X

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রূপগঞ্জের ৩ শত ফুট সড়কে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে গণসংবর্ধনা জানাতে ঘোড়ার গাড়ির মহড়া দিয়ে মিছিল করেন রূপগঞ্জ বিএনপি নেতা মশিউর রহমান টিপু। এতে সভাস্থলে নেতাকর্মীরা উৎসবমুখর পরিবেশে উপস্থিত ছিলেন।

মিছিলের সময় টিপু বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রদত্ত ৩১ দফা বাস্তবায়নে আমরা অংশ নেব। রূপগঞ্জে বিএনপি মনোনীত এমপি প্রার্থী মোস্তাফিজুর রহমান দিপুর হাত শক্তিশালী করতে কাজ করবো। জনগণ মিলিত হয়ে তারেক রহমানকে ফুলের শুভেচ্ছা জানাচ্ছে।”

সূত্র জানিয়েছে, দুপুরে বিমানবন্দর থেকে সভাস্থলে আগমন করবেন তারেক রহমান। এরপর তিনি এভারকেয়ার হাসপাতালে অসুস্থ বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করবেন। সভাস্থলে তিনি সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন।

এদিনের আনন্দ মিছিল ও সংবর্ধনা অনুষ্ঠানে জেলার বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এবং উৎসবমুখর পরিবেশ বিরাজ করছিল।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy