প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫, ১:৪৪ পিএম (ভিজিট : ৭৭)

X
উৎসাহ-উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পাবনায় পালিত হয়েছে খ্রিষ্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ‘শুভ বড়দিন’। বড়দিন উপলক্ষে পাবনার সকল গীর্জা আলোকসজ্জা করা হয়। পাশাপাশি বাড়ি বাড়ি ক্রিসমাস ট্রি সাজানো, পিঠা তৈরী ও অন্যান্য আয়োজনের মাধ্যমে খ্রিষ্টান সম্প্রদায় তাদের ঘর-সংসারকে উৎসবমুখর করে তোলে।
পাবনা ব্যাপ্টিষ্ট চার্চে সকাল নয়টায় অনুষ্ঠিত হয় বড়দিনের বিশেষ প্রার্থণা। প্রার্থনা পরিচালনা করেন পাবনা ব্যাপ্টিষ্ট চার্চের পালক মি. ইসহাক সরকার। প্রার্থনায় দেশ ও জাতির মঙ্গল ও সমৃদ্ধি কামনা করা হয়। প্রার্থণা শেষে বড়দিনের কেক কেটে উদযাপন সমাপ্ত হয়।
শান্তিপূর্ণভাবে বড়দিন উদযাপনের জন্য পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।