কেন্দুয়ায় আন্-নূর পাঠাগারের ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী পালন

কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি

সারাবাংলা

নেত্রকোণার কেন্দুয়ায় আন্-নূর পাঠাগারের ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ৬টি শিক্ষা প্রতিষ্ঠানের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, মোড়ক উন্মোচন (নূর প্রবাহ)

2025-12-25T15:03:26+00:00
2025-12-25T15:03:26+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কেন্দুয়ায় আন্-নূর পাঠাগারের ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী পালন
কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫, ৩:০৩ পিএম   (ভিজিট : ১১১)
X

নেত্রকোণার কেন্দুয়ায় আন্-নূর পাঠাগারের ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ৬টি শিক্ষা প্রতিষ্ঠানের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, মোড়ক উন্মোচন (নূর প্রবাহ) অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।

বুধবার (২৪ ডিসেম্বর)সারাদিনব্যাপী আন-নূর পাঠাগারের  আয়োজনে চিরাং ইউনিয়নের সাগুলী গ্রামে নূর মঞ্জিল প্রাঙ্গণে এ সংবর্ধনা, মোড়ক উন্মোচন (নূর প্রবাহ) ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।

আন-নূর পাঠাগারের প্রতিষ্টাতা ও কেন্দুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আব্দুল হাই সেলিমের সভাপতিত্বে  এবং সাংবাদিক মুজিবুর রহমান ও মো. শাহ আলমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি মো. সেকুল ইসলাম খান ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আন্-নূর পাঠাগারের আজীবন দাতা সদস্য ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. জসিম উদ্দিন আহম্মেদ খোকন, জনতা ব্যাংক পিএলসি'র কেন্দুয়া উপশাখার ব্যবস্থাপক মো. রুহুল আমিন সুজন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের আহ্বায়ক মো. নূরুল হক, সাংবাদিক ও নাট্যকার রাখাল বিশ্বাস, হারেছ উদ্দিন ফকির প্রমুখ ।

এ ছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সদস্য সচিব মো. আব্দুল কদ্দুছ খন্দকার লাল চান, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্য সচিব আলী হাসান অলি, সাংবাদিক এমএস কামাল, কিশোর কুমার শর্মা, মো. আব্দুল্লাহ, শিল্পী আবুল বাশার তালুকদার, মো. সবুজ মিয়া, আন্-নূর পাঠাগারের সদস্যবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ।

এর আগে অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত , সম্মানিত অতিথিদের ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময়, স্বাগত বক্তব্য ও শুভ উদ্বোধন ঘোষণা করার পাশাপাশি পাঠাগারের সদস্যদের গলায় পরিচিতি কার্ড পড়িয়ে দেয়া হয় আয়োজকবৃন্দদের পক্ষ থেকে । 

উল্লেখ্য অনুষ্ঠানের ২য় পর্বে (সন্ধ্যার গভীর রাত পর্যন্ত ) এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy