খুলনার ৬ আসনে ৮ দল থেকে ৩৩ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ

খুলনা প্রতিনিধি

সারাবাংলা

খুলনার ৬টি আসনে ৮টি রাজনৈতিক দলের ৩৩ প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে বিএনপি’র ১০ জন, জামায়াতের ৬

2025-12-25T15:10:12+00:00
2025-12-25T15:10:12+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
খুলনার ৬ আসনে ৮ দল থেকে ৩৩ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ
খুলনা প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫, ৩:১০ পিএম   (ভিজিট : ১৪০)
X

খুলনার ৬টি আসনে ৮টি রাজনৈতিক দলের ৩৩ প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে বিএনপি’র ১০ জন, জামায়াতের ৬ জন, ইসলামী আন্দোলনের ৩ জন, খেলাফত মজলিসের ৩ জন, জাতীয় পার্টির ৩ জন, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের ১ জন, ইসলামী ফ্রন্টের ৩ জন এবং স্বতন্ত্র প্রার্থী ৩ জন মনোনয়নপত্র তুলেছেন।

প্রতিটি আসনে মনোনয়নপত্র সংগ্রহের পরিস্থিতি নিম্নরূপ—

খুলনা-১: বিএনপির আমির এজাজ খান, জামায়াতের কৃষ্ণ নন্দী, স্বতন্ত্র গোবিন্দ হালদার, জাতীয় পার্টির মোঃ জাহাঙ্গীর হোসেন এবং সম্মিলিত জাতীয় জোটের সুনীল শুভ রায়।

খুলনা-২: বিএনপির নজরুল ইসলাম মঞ্জু, জামায়াতের শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল, ইসলামী আন্দোলনের মুফতি আমান উল্লাহ, খেলাফত মজলিসের মোঃ শহিদুল ইসলাম, বিএনপি মহানগর সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন।

খুলনা-৩: বিএনপির রকিবুল ইসলাম বকুল, জামায়াতের মাহফুজুর রহমান, ইসলামী আন্দোলনের হাফেজ আবদুল আউয়াল, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের শেখ আরমান হোসেন, খেলাফত মজলিসের এফ এম হারুন অর রশীদ, স্বতন্ত্র আবদুর রউফ মোল্লা ও আবুল হাসনাত সিদ্দিক।

খুলনা-৪: বিএনপির আজিজুল বারী হেলাল, জামায়াতের মোঃ কবিরুল ইসলাম, ইসলামী আন্দোলনের হাফেজ মাওলানা ইউনুস আহমেদ, খেলাফত মজলিসের মাওলানা এস এম সাখাওয়াত হোসেন, জাতীয় পার্টির সৈয়দ আবুল কাসেম, স্বতন্ত্র এ এস এম আজমল হোসেন।

খুলনা-৫: বিএনপির আলী আজগর লবী, শফি মোহাম্মদ খান, জামায়াতের মিয়া গোলাম পরওয়ার, মোল্লা মোশাররফ হোসেন মফিজ, সিপিবি’র চিত্ত রঞ্জন হালদার, জাতীয় পার্টির শামীম আরা পারভীন।

খুলনা-৬: বিএনপির মনিরুল হাসান বাপ্পী, জামায়াতের মাওলানা আবুল কালাম আজাদ, স্বতন্ত্র আছাদুল বিশ্বাস।

এভাবে খুলনায় আসন্ন নির্বাচনের প্রার্থী তালিকা চূড়ান্ত হতে শুরু করেছে। নির্বাচনী প্রক্রিয়া শেষ হলে আসনগুলোতে প্রতিদ্বন্দ্বিতা আরও স্পষ্ট হবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy