টঙ্গীবাড়ীতে ইসলামী আন্দোলনের মনোনয়নপত্র গ্রহণ

টঙ্গীবাড়ী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলায় ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির পীর সাহেব চরমোনাই মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব কে এম বিলাল

2025-12-25T15:14:34+00:00
2025-12-25T15:14:34+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
টঙ্গীবাড়ীতে ইসলামী আন্দোলনের মনোনয়নপত্র গ্রহণ
টঙ্গীবাড়ী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫, ৩:১৪ পিএম   (ভিজিট : ২২৬)
X

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলায় ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির পীর সাহেব চরমোনাই মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব কে এম বিলাল হোসাইনের পক্ষে মনোনয়নপত্র গ্রহণ করা হয়েছে।

মঙ্গলবার সকাল ১১টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ টঙ্গীবাড়ী উপজেলা শাখার সেক্রেটারি মো. ওবায়দুল্লাহ সরদার মনোনয়নপত্র গ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ লৌহজং উপজেলা সভাপতি আলহাজ্ব মাওলানা আবুল কালাম আজাদ খান, টঙ্গীবাড়ী উপজেলা সহ-সভাপতি মো. দেলোয়ার হোসেন সিকদার, লৌহজং উপজেলা সহ-সভাপতি আলহাজ্ব সাত্তার মোল্লা, লৌহজং উপজেলা জয়েন্ট সেক্রেটারি মোহাম্মদ বাশার মোল্লা, টঙ্গীবাড়ী উপজেলা সাংগঠনিক সম্পাদক মো. সেলিম বেপারী, লৌহজং উপজেলা সাংগঠনিক সম্পাদক মো. আবু তৈয়ব অভিক, বাংলাদেশ মুজাহিদ কমিটি টঙ্গীবাড়ী উপজেলা সাধারণ সম্পাদক মো. ফারুক হোসেন মাদবর এবং ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ টঙ্গীবাড়ী উপজেলা সভাপতি মোহাম্মদ রাসেল খান।

মনোনয়নপত্র গ্রহণের সময় উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। এ সময় নেতৃবৃন্দ মনোনীত প্রার্থীর বিজয়ের জন্য দোয়া কামনা করেন এবং আসন্ন নির্বাচনে সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy