প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫, ৩:১২ পিএম (ভিজিট : ১৬১)

X
চট্টগ্রামস্থ সীতাকুণ্ডে পাহাড় ও সমুদ্রের মাঝে অবস্থিত ফৌজদারহাট ক্যাডেট কলেজের আন্তঃহাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫ এর সমাপনী অনুষ্ঠান(বুধবার)কলেজের এ্যাথলেটিক্স গ্রাউন্ডে অনুষ্ঠিত হয়। উক্ত আন্তঃহাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫ এ শহীদুল্লাহ হাউস চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করেন মেজর জেনারেল খন্দকার মোঃ শাহিদুল এমরান, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, এমফিল, কমান্ড্যান্ট, বাংলাদেশ মিলিটারি একাডেমি এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাঁর সহধর্মিনী নাজমুন নাহার। এদিকে প্রধান অতিথি ফৌজদারহাট ক্যাডেট কলেজে এসে পেঁৗঁছালে তাঁকে অভ্যর্থনা জানান কলেজ অধ্যক্ষ মিসেস মাহিনুর আক্তার।
অতিথিবৃন্দ ক্যাডেটদের মনোমুগ্ধকর ডিসপ্লে ও বিভিন্ন প্রতিযোগিতা উপভোগ করেন। প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথি বিজয়ী ক্যাডেট ও অন্যান্য প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। প্রধান অতিথি তাঁর বক্তব্যে ফৌজদারহাট ক্যাডেট কলেজের ক্যাডেটদের উদ্দেশ্যে বক্তব্যে বিভিন্ন ক্ষেত্রে ক্যাডেটদের দক্ষতা ও দৈনন্দিন কার্যক্রমের কঠোর অনুশীলনে, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও অভিভাবকগণের নিরলস প্রচন্ড প্রচেষ্টার উচ্চ প্রশংসা করেন। ক্যাডেটদের দেশমাতৃকার প্রয়োজনে নিজেকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য নির্দেশনা প্রদান করেন।
উল্লেখ্য যে সারা বছরের পাঠ্যক্রমিক ও সহ-পাঠক্রমিক সংক্রান্ত কার্যক্রমের ধারাবাহিকতায় শহীদুল্লাহ হাউস চ্যাম্পিয়ন ও রবীন্দ্র হাউস রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে। তিন দিনব্যাপী ফৌজদারহাট ক্যাডেট কলেজের আন্তঃহাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫, ২১ ডিসেম্বর ২০২৫ তারিখ রবিবার কলেজ এ্যাথলেটিক্স গ্রাউন্ডে শুরু হয়। উক্ত ক্রীড়া প্রতিযোগিতায় ক্যাডেটরা ৩০টি ইভেন্টে অংশগ্রহণ করে। এছাড়া কর্মকর্তা, অনুষদ সদস্য এবং অন্যান্য কর্মচারী ও তাদের পরিবারবর্গের জন্য বিভিন্ন ইভেন্ট এর আয়োজন করা হয়।
অনুষ্ঠানে আগত অতিথিগণ তাঁদের জন্য নির্ধারিত বিভিন্ন খেলাধুলায় অংশগ্রহণ করেন এবং ক্যাডেটদের বিভিন্ন প্রতিযোগিতা উপভোগ করেন। এসময় ক্যাডেটদের অভিভাবক, অন্যান্য সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তাগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।