গুরুদাসপুরে ২০ জন গুণীকে সম্মাননা প্রদান

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি

সারাবাংলা

তারুণ্যের উৎসব উপলক্ষে নাটোরের গুরুদাসপুরে উপজেলা দিবস ও উন্নয়ন মেলা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা,

2025-12-25T15:26:12+00:00
2025-12-25T15:26:12+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
গুরুদাসপুরে ২০ জন গুণীকে সম্মাননা প্রদান
গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫, ৩:২৬ পিএম   (ভিজিট : ১৫৫)
X

তারুণ্যের উৎসব উপলক্ষে নাটোরের গুরুদাসপুরে উপজেলা দিবস ও উন্নয়ন মেলা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা, মেরাথন, সাইকেল র‌্যালী হয়।

সমৃদ্ধি কর্মসূচির আওতায় বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে আলোচনা ও পুরস্কার বিতরনী সভা অনুষ্ঠিত হয়। সমাজসেবক আজিজুর রহমানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সমাজসেবা কর্মকর্তা মো. শফিকুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা মো. আনিছুর রহমান ও চলনবিল প্রেসক্লাব সভাপতি আলী আক্কাছ।

পুরস্কৃতদের মধ্যে অধ্যাপক গোলাম মোস্তফা, প্রবীণ সাংবাদিক শহীদুল ইসলাম, তরুণ উদ্যোক্তা মিতা খাতুন বক্তব্য রাখেন। সভা সঞ্চালনা করেন এনডিপির উপজেলা প্রোগ্রাম কো-অর্ডিনেটর মো. কছিম উদ্দিন।

সমাজে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় উপজেলার ২০ জন গুনী ব্যাক্তিকে বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা স্মারক ও ক্রেষ্ট প্রদান করা হয়। ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি) ও পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) যৌথ আয়োজনে ওই সমৃদ্ধি কর্মসূচি বাস্তবায়িত হয়।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy