প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫, ৪:০২ পিএম (ভিজিট : ৭৪)

X
দিনাজপুরের পার্বতীপুরে এক বিশেষ অভিযান চালিয়ে ৮০ বোতল FAIRDYL ও ৫৫ বোতল WINCEREX মাদকদ্রব্য সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পার্বতীপুর মডেল থানা পুলিশ। বুধবার (২৪ ডিসেম্বর) রাত সাড়ে ৯ টায় এই অভিযান পরিচালিত হয়। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুরে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীকে দিনাজপুর জেলা আদালতে পাঠানো হয়েছে।
জানা গেছে,দিনাজপুর জেলার পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা (পিপিএম) এর দিকনির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোঃ আনোয়ার হোসেন এর তত্ত্বাবধানে এম এ ফারুক অফিসার ইনচার্জ, পার্বতীপুর মডেল থানার নেতৃত্বে পার্বতীপুর মডেল থানা পুলিশের একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে পার্বতীপুর পৌরসভা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানকালে পার্বতীপুর পৌরসভাধীন ১নম্বর ওয়ার্ডের গুলপাড়া কবরস্থানের দক্ষিণ পার্শ্বে অবস্থিত মোঃ শামীম হোসেন ওরফে গুড্ডু (৩৯), পিতা-ইব্রাহীম হোসেন, সাং-গুলপাড়া, থানা-পার্বতীপুর, জেলা-দিনাজপুর এর বসতবাড়ীর শয়ন কক্ষের পার্শ্ববর্তী বাথরুমের দরজার সামনে মাটির নিচে পোঁতা অবস্থায় সাদা প্লাস্টিকের বাজারের ব্যাগের ভিতর হতে ৮০ বোতল FAIRDYL এবং ৫৫ বোতল WINCEREX উদ্ধার করা হয়। এ সময় উক্ত ব্যক্তিকে গ্রেফতার করা হয়।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) এম এ ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,মাদকদ্রব্যসহ গ্রেফতারকৃত শামীম হোসেন ওরফে গুড্ডু একজন মাদক ব্যবসায়ী। তাঁর বিরুদ্ধে পার্বতীপুর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।