শ্রীপুরে জাসাস নেতাকে হত্যার ঘটনার মামলায় গ্রেফতার ১

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

সারাবাংলা

গাজীপুরের শ্রীপুর উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) গোসিংগা ইউনিয়ন শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদ সরকারকে

2025-12-25T16:11:31+00:00
2025-12-25T16:11:31+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শ্রীপুরে জাসাস নেতাকে হত্যার ঘটনার মামলায় গ্রেফতার ১
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫, ৪:১১ পিএম   (ভিজিট : ৯৯)
X

গাজীপুরের শ্রীপুর উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) গোসিংগা ইউনিয়ন শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদ সরকারকে নৃশংসভাবে পিটিয়ে ও কুপিয়ে হত্যার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। 

বুধবার (২৪ ডিসেম্বর) রাতে নিহতের ভাই বাদী হয়ে শ্রীপুর মডেল থানায় ৬ জনের নাম উল্লেখ করে এ মামলা করেন।

মামলায় অভিযুক্তরা হলো- পার্শ্ববর্তী কাপাসিয়া উপজেলার সূর্য নারায়নপুর ভুবনের চালা গ্রামের মৃত বিল্লাল হোসেনের সন্তান তারা ডাকাত(৪০), শ্রীপুর উপজেলার নারায়ণপুর এলাকার মৃত রফিকুল ইসলামের সন্তান আনোয়ার (৫০), মৃত আব্দুল জলিলের সন্তান মোঃ হালিম (৫৫), মৃত আব্দুল সাহিদের সন্তান মোতাহার মাস্টার (৬০), সেলিমের সন্তান হৃদয় হাসান জয়(২০) ও মৃত মমতাজ উদ্দিনের সন্তান  টিটু(২৫)।

এর আগে মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দিবাগত রাতে গোসিংগা ইউনিয়নের লতিফপুর এলাকার কেবিএম ইটভাটার সামনে দুর্বৃত্তরা ফরিদ সরকারকে নির্মমভাবে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করে। রাত গভীর হলে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা পরিবারের সদস্যদের খবর দেয়। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ নাছির আহমেদ বলেন, এই ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।মামলার এজাহার ভুক্ত একজন আসামীকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে। অন্যান্য আসামিদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy