রাঙ্গুনিয়ায় ডেভিলহান্ট অভিযান
রাঙ্গুনিয়া(চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫, ৪:১২ পিএম (ভিজিট : ১৩০)

X
সরকার কর্তৃক ঘোষিত ডেভিলহান্ট ফেজ-২ অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে রাঙ্গুনিয়া মডেল থানার উপপরিদর্শক সাহিদুল বিশ্বাস নেতৃত্বে বুধবার (২৪ ডিসেম্বর) রাত ০৯.১০ টায় রাঙ্গুনিয়া পৌরসভার ০৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও সাবেক ওয়ার্ড কাউন্সিলর মোঃ আকবর আলী (৬৫) কে রোয়াজারহাট বাজার এলাকা থেকে আটক করা হয়।
সে পৌরসভা মুরাদনগর এলাকার ৭নং ওয়ার্ডের মৃত হাজী উকিল আহম্মদের ছেলে।
পুলিশ সূত্র জানায়, গত ২২ জানুয়ারীর দায়েরকৃত রাঙ্গুনিয়া মডেল থানার একাধিক ব্যক্তি মিলে অপরাধমূলক মামলায় গ্রেফতার করা হয়েছে।