শিবালয়ে ইউএনও এর আরিচা স্পিডবোট ঘাট পরিদর্শন

শিবালয় (মানিকগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

শিবালয় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনিষা রানী কর্মকার বৃহস্পতিবার বিকেলে হঠাৎ করে আরিচা স্পিডবোট ঘাট পরিদর্শন করেন।পরিদর্শনকালে ইউএনও

2025-12-25T16:32:42+00:00
2025-12-25T16:32:42+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শিবালয়ে ইউএনও এর আরিচা স্পিডবোট ঘাট পরিদর্শন
নিয়ম মেনে বোট চালানোর নির্দেশ
শিবালয় (মানিকগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫, ৪:৩২ পিএম   (ভিজিট : ৩৯)
X

শিবালয় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনিষা রানী কর্মকার বৃহস্পতিবার বিকেলে হঠাৎ করে আরিচা স্পিডবোট ঘাট পরিদর্শন করেন।

পরিদর্শনকালে ইউএনও আরিচা-কাজিরহাট নৌরুটে চলাচলরত স্পিডবোটগুলোতে যাত্রীদের লাইফ জ্যাকেট রয়েছে কিনা তা সরেজমিনে যাচাই করেন। পাশাপাশি প্রতিটি বোটের যাত্রী ধারণক্ষমতা ও নিরাপত্তা ব্যবস্থার খোঁজখবর নেন।

এ সময় ঘাটে উপস্থিত স্পিডবোট চালকদের উদ্দেশে ইউএনও বলেন, কুয়াশার মধ্যে অতিরিক্ত যাত্রী পরিবহন এবং লাইফ জ্যাকেটবিহীন যাত্রী বহন করা যাবে না। তিনি সকল নিয়ম-নীতি মেনে নিরাপদভাবে স্পিডবোট চালানোর নির্দেশ দেন।

পরিদর্শনকালে বিআইডব্লিউটিএ’র ট্রাফিক ইন্সপেক্টর রাজিব রায়, উপ-সহকারী প্রকৌশলী মো. আলামিন, মো. জুয়েল, মো. আব্দুল আওয়াল, ট্রাফিক সুপারভাইজার মো. তারেক ও মো. মোস্তফা উপস্থিত ছিলেন।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy