শেরপুরে খ্রিস্টান ধর্মাবলম্বীদের বৃহত্তর ধর্মীয় উৎসব বড়দিন উদযাপিত

স্টাফ রিপোটার, শেরপুর

সারাবাংলা

শেরপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে খ্রিস্টান ধর্মাবলম্বীদের বৃহত্তর ধর্মীয় উৎসব বড়দিন উদযাপন করা হয়েছে। ২৫ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে

2025-12-25T17:16:00+00:00
2025-12-25T17:16:00+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
শেরপুরে খ্রিস্টান ধর্মাবলম্বীদের বৃহত্তর ধর্মীয় উৎসব বড়দিন উদযাপিত
স্টাফ রিপোটার, শেরপুর
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫, ৫:১৬ পিএম   (ভিজিট : ৯০)
X

শেরপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে খ্রিস্টান ধর্মাবলম্বীদের বৃহত্তর ধর্মীয় উৎসব বড়দিন উদযাপন করা হয়েছে। ২৫ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে নালিতাবাড়ী উপজেলার বারোমারী সাধু লিওর ধর্মপল্লীতে পবিত্র খ্রিস্টযাগের মধ্য দিয়ে বড়দিনের আনুষ্ঠানিকতা শুরু হয়।

এরপর বিশেষ প্রার্থনা, ধর্মীয় আলোচনা ও সংকীর্তনের মাধ্যমে বড়দিনের আনুষ্ঠানিক কার্যক্রম সম্পন্ন হয়। পাশাপাশি দিনব্যাপী জেলার বিভিন্ন খ্রিস্টান মিশন, উপাসনালয় এবং খ্রিস্টভক্তদের বাড়িতে বাড়িতে ছিল উৎসবের আমেজ।

বিশেষ করে শেরপুর সদর উপজেলার চরশ্রীপুর, পৌর এলাকার কসবা গারো পল্লী, সীমান্তবর্তী ঝিনাইগাতী উপজেলার মরিয়মনগর আদিবাসী খ্রিস্টান ধর্মপল্লী, নালিতাবাড়ী উপজেলার বারোমারী সাধু লিওর ধর্মপল্লী এবং শ্রীবরদী উপজেলার বাবেলাকোনা আদিবাসী খ্রিস্টান ধর্মপল্লীসহ জেলার মোট ১৮টি গির্জায় প্রায় বিশ হাজার খ্রিস্টান ধর্মাবলম্বী, যার মধ্যে গারো আদিবাসীরাও অন্তর্ভুক্ত, দিনটি নানা আয়োজনে উদযাপন করেন।

এ উপলক্ষে খ্রিস্টধর্মাবলম্বী নারী-পুরুষ ও শিশুরা নতুন পোশাক পরে গির্জায় গির্জায় গিয়ে প্রার্থনা ও উৎসবে অংশ নেন।

এ বিষয়ে বারোমারী সাধু লিওর ধর্মপল্লীর পাল পুরোহিত ফাদার তরুণ বনোয়ারি বলেন, “প্রভু যিশুখ্রিস্ট মানুষের দুঃসময়, একাকিত্ব ও কষ্টের মাঝে মুক্তিদাতা হিসেবে এই পৃথিবীতে এসেছিলেন। সেই মূল আদর্শ ধারণ করেই আমরা এখানে ও সারা বিশ্বে তাঁর জন্মোৎসব আনন্দের সঙ্গে উদযাপন করি।”





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy