সুন্দরবনে বাঘের তাড়া খেয়ে লোকালয়ে আসা হরিণ উদ্ধার

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি

সারাবাংলা

পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের আওতাধীন এলাকা থেকে নদী পার হয়ে লোকালয়ে চলে আসা একটি হরিণ উদ্ধার করেছে বনবিভাগ।

2025-12-25T17:45:45+00:00
2025-12-25T17:45:45+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সুন্দরবনে বাঘের তাড়া খেয়ে লোকালয়ে আসা হরিণ উদ্ধার
শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫, ৫:৪৫ পিএম   (ভিজিট : ৭৯)
সুন্দরবন সাতক্ষীরারেঞ্জে লোকালয়ে চলে আসা হরিণটি উদ্ধার পূর্বক সুন্দরবনে অবমুক্ত।
X

সুন্দরবন সাতক্ষীরারেঞ্জে লোকালয়ে চলে আসা হরিণটি উদ্ধার পূর্বক সুন্দরবনে অবমুক্ত।

পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের আওতাধীন এলাকা থেকে নদী পার হয়ে লোকালয়ে চলে আসা একটি হরিণ উদ্ধার করেছে বনবিভাগ। উদ্ধার শেষে হরিণটিকে পুনরায় সুন্দরবনে অবমুক্ত করা হয়।

বনবিভাগ ও ভিটিআরটি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ৮টার দিকে সুন্দরবন থেকে খোলপেটুয়া নদী পার হয়ে শ্যামনগর উপজেলার সুন্দরবন সংলগ্ন দ্বীপ ইউনিয়নের গাবুরা এলাকার দৃষ্টিনন্দন প্রকল্প সংলগ্ন নদীর চরে চলে আসে একটি মেয়ে হরিণ। স্থানীয়রা হরিণটি দেখতে পেয়ে বনবিভাগকে খবর দিলে বনবিভাগ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে কৌশলে হরিণটি উদ্ধার করেন।

উদ্ধারকৃত হরিণটিকে প্রাথমিক চিকিৎসা প্রদান শেষে সুস্থ অবস্থায় সুন্দরবনের কলাগাছিয়া এলাকায় অবমুক্ত করা হয়।

বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা জিয়াউর রহমান জানান, ধারণা করা হচ্ছে বাঘের তাড়া খেয়ে হরিণটি নদী পার হয়ে লোকালয়ে চলে এসেছিল। বনবিভাগ, সিপিজি ও ভিটিআরটি সদস্যদের সম্মিলিত প্রচেষ্টায় হরিণটি নিরাপদে উদ্ধার সম্ভব হয়েছে।

হরিণ অবমুক্তকালে উপস্থিত ছিলেন বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা জিয়াউর রহমান, কলাগাছিয়া বন টহল ফাঁড়ির ইনচার্জ ফরেস্টার শিবেন মজুমদারসহ বনবিভাগ, সিপিজি ও ভিটিআরটি সদস্যবৃন্দ।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy