চন্দনাইশে কদমরসূল মাদ্রাসার ২য় সালানা জলসা ও দস্তারবন্দী প্রদান

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাবাংলা

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বাগিচাহাটস্থ কদম রসূল (দ.) হিফজুল কুরআন মডেল মাদরাসায় দ্বিতীয়বারের মতো বার্ষিক সালানা জলসা ও হেফজ

2025-12-25T17:52:08+00:00
2025-12-25T17:52:08+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
চন্দনাইশে কদমরসূল মাদ্রাসার ২য় সালানা জলসা ও দস্তারবন্দী প্রদান
চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫, ৫:৫২ পিএম   (ভিজিট : ৭৯)
X

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বাগিচাহাটস্থ কদম রসূল (দ.) হিফজুল কুরআন মডেল মাদরাসায় দ্বিতীয়বারের মতো বার্ষিক সালানা জলসা ও হেফজ সমাপনকারী তিনজন কুরআনে হাফেজকে দস্তারবন্দী (পাগড়ী) প্রদান করা হয়েছে।

এ উপলক্ষে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দিনব্যাপী বাগিচাহাট খাঁনদিঘী সংলগ্ন মাদরাসা মাঠে ব্যবসায়ী মোহাম্মদ মজিবুর রহমানের সভাপতিত্বে সালানা জলসা ও দস্তারের ফজিলত শীর্ষক এবং ছিদ্দিকে আকবর (রা.) স্মরণে পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তকরির পেশ করেন জামিরজুরী রজবীয়া আজিজিয়া সুন্নিয়া ফাজিল ডিগ্রি মাদরাসার সাবেক অধ্যক্ষ হযরতুলহাজ্ব আল্লামা অধ্যক্ষ মুফতি আহমদ হোসাইন আল কাদেরী (মা.জি.আ)। উদ্বোধক ছিলেন চন্দনাইশ প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ কমরুদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চন্দনাইশ প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম রুবেল, আবু বক্কর ছিদ্দিক ও ফজলুর রহমান (সও.)।

মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা মুহাম্মদ ইমরান হোসাইন আল কাদেরীর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পরিচালক হাফেজ ক্বারী মাওলানা আবদুল কাদের আল কাদেরী এবং হাফেজ মাওলানা মিজানুর রহমান আল কাদেরীসহ অন্যান্য অতিথিবৃন্দ।

মাহফিল শেষে মাদরাসার হেফজ সমাপনকারী শিক্ষার্থী মোহাম্মদ যায়েদ বিন ইলিয়াস, মোহাম্মদ জিহাদুল ইসলাম ও মোহাম্মদ সাবিতকে অতিথিবৃন্দ আনুষ্ঠানিকভাবে দস্তারবন্দী (পাগড়ী) পরিয়ে দেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy