ঝিনাইগাতীতে নানা আয়োজনে খ্রিস্টান ধর্মাবলম্বীদের শুভ বড়দিন উদযাপিত

ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি

সারাবাংলা

খ্রিস্টান ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শুভ বড়দিন শেরপুরের ঝিনাইগাতীতে নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার (২৫

2025-12-25T18:10:45+00:00
2025-12-25T18:14:26+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ঝিনাইগাতীতে নানা আয়োজনে খ্রিস্টান ধর্মাবলম্বীদের শুভ বড়দিন উদযাপিত
ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫, ৬:১০ পিএম  আপডেট: ২৫.১২.২০২৫ ৬:১৪ পিএম  (ভিজিট : ১০৯)
X

খ্রিস্টান ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শুভ বড়দিন শেরপুরের ঝিনাইগাতীতে নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল থেকে জেলার ১৮টি গির্জায় একযোগে বিশেষ প্রার্থনা, ধর্মীয় আচার-অনুষ্ঠান ও শান্তির বাণী প্রচারের মাধ্যমে বড়দিনের কর্মসূচি শুরু হয়।



বড়দিন উপলক্ষে শেরপুর জেলার বিভিন্ন খ্রিস্টান পল্লী আলোকসজ্জা ও নান্দনিক সাজসজ্জায় সেজে ওঠে। এতে সর্বত্র সৃষ্টি হয় উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশ। ঝিনাইগাতীর মরিয়মনগর ক্যাথলিক চার্চসহ বিভিন্ন গির্জায় দেশ ও জাতির শান্তি, সম্প্রীতি এবং মানবকল্যাণ কামনায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।


অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রবীণ শিয়াল ফাদার জর্জ রোজারিও সিএসসি বলেন, “বড়দিন আমাদের জন্য ভালোবাসা, শান্তি ও মানবতার শিক্ষা দেয়। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই মিলে সম্প্রীতির বাংলাদেশ গড়ে তুলতেই যিশু খ্রিস্টের আদর্শ বাস্তবায়ন হবে। দেশ ও জাতির কল্যাণে সবাইকে মানবিক মূল্যবোধে উজ্জীবিত হতে হবে।”



এ সময় মরিয়মনগর ধর্মপল্লীর পাল পুরোহিত ফাদার লরেস সিবেরোজ সিএসসি বলেন, “বড়দিন কেবল খ্রিস্টানদের উৎসব নয়, এটি সর্বজনীন আনন্দের দিন। এই দিনে আমরা প্রার্থনার মাধ্যমে দেশ ও জাতির শান্তি-সম্প্রীতি এবং মানুষের কল্যাণ কামনা করেছি। সমাজে ভালোবাসা ও সহনশীলতার চর্চাই বড়দিনের মূল শিক্ষা।”



প্রার্থনা শেষে শিশুদের মাঝে উপহার বিতরণ ও কেক কাটার আয়োজন করা হয়। এতে শিশু-কিশোরসহ খ্রিস্টান সম্প্রদায়ের বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন।



বড়দিন উদযাপনকে কেন্দ্র করে জেলার বিভিন্ন গির্জা ও আশপাশের এলাকায় প্রশাসনের পক্ষ থেকে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম রাসেল ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান উপজেলার ১৮টি গির্জা পরিদর্শন করে খ্রিস্টান সম্প্রদায়ের সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy