চৌদ্দগ্রামের কুলিয়ারা উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি

সারাবাংলা

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বাতিসা ইউনিয়নের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কুলিয়ারা উচ্চ বিদ্যালয়-এর সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বৃহস্পতিবার বর্ণাঢ্য আয়োজনের মধ্য

2025-12-25T20:48:46+00:00
2025-12-25T20:48:46+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চৌদ্দগ্রামের কুলিয়ারা উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা
চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫, ৮:৪৮ পিএম   (ভিজিট : ১২৯)
X

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বাতিসা ইউনিয়নের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কুলিয়ারা উচ্চ বিদ্যালয়-এর সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বৃহস্পতিবার বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।

সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে ‘স্মৃতির প্রাঙ্গনে প্রীতির বন্ধনে’ শিরোনামে ১৯৭৫ থেকে ২০২৫ সাল পর্যন্ত বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীদের অংশগ্রহণে দিনব্যাপী এই মিলনমেলার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. সামছুল ইসলাম।

সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটির আহ্বায়ক ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি দেলোয়ার হোসেন মজুমদার-এর সভাপতিত্বে এবং সদস্য সচিব মুহাম্মদ ইউসুফ-এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার, জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরিচালক সাহাব উদ্দিন আহমেদ, এ প্লাস গ্রুপের চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ ভুঁইয়া নঈম, চট্টগ্রাম টিচার্স ট্রেনিং কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মো. নাছির উদ্দিন মজুমদার, জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরিচালক সাহাব উদ্দিন আহমেদ, এ প্লাস গ্রুপের চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ ভুঁইয়া নঈম, চান্দিনা দোল্লাই নবাবপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. কামাল হোসেন, রিলায়েন্স গ্রুপের চেয়ারম্যান শাহনেওয়াজ কাজল, সাবেক চেয়ারম্যান বদিউল আলম মজুমদার, বিশিষ্ট ব্যবসায়ী আইয়ুব আলী ফরায়েজী, চৌদ্দগ্রাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু মাহমুদ মো. কাওসার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. সাইয়েদ আ. ন. ম. কামরুল আনাম, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য মৌলভী আবুল বাশার মজুমদার, চৌদ্দগ্রাম মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জামাল হোসেন এবং কুলিয়ারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইমতিয়াজ আহমদ ভুঁইয়া।

এ সময় আরও উপস্থিত ছিলেন সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটির উপদেষ্টা জসিম উদ্দিন ভুঁইয়া, ইসমাইল হোসেন চৌধুরী, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ইয়াছিন মজুমদার, যুগ্ম সদস্য সচিব নুরুল করিম মামুন ও আমজাদ হোসেন রুমন, কোষাধ্যক্ষ আবুল হাশেম মজুমদার, সাংগঠনিক সম্পাদক আবদুল কাইয়ুম মানিক, সহ সাংগঠনিক সম্পাদক মোয়াজ্জেম হোসেন সুমন, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুল্লাহ আল হোসাইন কাউসার, সদস্য কাজী এবি সিদ্দিক হান্নানসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও প্রাক্তন শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে অতিথিবৃন্দ, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও দাতা সদস্য, প্রধান শিক্ষক, কৃতি শিক্ষার্থী এবং সুবর্ণ জয়ন্তী উপলক্ষে রেজিস্ট্রেশনে বিজয়ী ব্যাচের শিক্ষার্থীদের মাঝে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়াও রেজিস্ট্রেশনকৃত প্রতিটি ব্যাচের শিক্ষার্থী ও অতিথিদের মাঝে স্মারক উপহার বিতরণ করা হয়।

সুবর্ণ জয়ন্তীর এই আয়োজন বিদ্যালয় প্রাঙ্গণসহ পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ ও ব্যাপক আলোড়ন সৃষ্টি করে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy