প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫, ১০:৪৫ পিএম (ভিজিট : ১১৬)

X
গণতন্ত্র, স্বাধীনতা ও জাতীয়তাবাদের প্রতীক, আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আগামীর রাজনৈতিক ভবিষ্যৎ সমৃদ্ধ করার প্রত্যাশায় দিনাজপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপদ স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষ্যে বিশেষ মোনাজাত করা হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী নবীন দল, দিনাজপুর জেলা শাখার উদ্যোগে আয়োজিত এ দোয়া মাহফিলে জেলার নবীন দল, বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবীন দল দিনাজপুর জেলা শাখার মনজুর আহাম্দে জুয়েল সভাপতি সাধারণ সম্পাদক মোঃ আসলাম হোসেন, সহ-সভাপতি নাসিরুল হক সুজন ও শাহিনুর ইসলাম, সিনিয়র যুগ্ম সম্পাদক মোঃ আব্দুর রশিদ, দপ্তর সম্পাদক আশরাফুল আলম।
বাংলাদেশ জাতীয়তাবাদী নবীন দল কেন্দ্রীয় নির্বাহী কমিটি সহ অর্থ বিষয়ক সহ সম্পাদক, এসএম রাজ্জাকুর রহমান রিপু। এছাড়াও আরো উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি রফিক রাজু, সাধারণ সম্পাদক মাসুদ রানা, সিনিয়র যুগ্ম সম্পাদক মোঃ আল ইমরানসহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিলে বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া দেশের গণতান্ত্রিক আন্দোলনের আপোষহীন নেত্রী। তার সুস্থতা ও নেতৃত্বে দেশ আবারও গণতন্ত্রের পথে ফিরে আসবে—এমন প্রত্যাশা দেশবাসীর। একই সঙ্গে তারেক রহমানের নিরাপদ প্রত্যাবর্তনের মাধ্যমে জাতীয়তাবাদী শক্তি আরও ঐক্যবদ্ধ হবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠান শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্থতা, দীর্ঘায়ু ও দেশের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।