আসিফ মাহমুদের ফেসবুক পেইজ রিমুভ করলো মেটা

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

সংঘবদ্ধ রিপোর্ট করে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার ভেরিফায়েড ফেসবুকটি রিমুভ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি।আওয়ামী লীগ

2025-12-26T14:34:56+00:00
2025-12-26T14:51:46+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আসিফ মাহমুদের ফেসবুক পেইজ রিমুভ করলো মেটা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫, ২:৩৪ পিএম  আপডেট: ২৬.১২.২০২৫ ২:৫১ পিএম  (ভিজিট : ১৯৩)
X

সংঘবদ্ধ রিপোর্ট করে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার ভেরিফায়েড ফেসবুকটি রিমুভ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি।

আওয়ামী লীগ সরকারের পতনের আন্দোলনে নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ও অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ আজ শুক্রবার নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে এক পোস্টে এ তথ্য জানান।

ঢাকা–১০ আসনের স্বতন্ত্র প্রার্থী আসিফ মাহমুদ লিখেছেন, ওসমান হাদি ভাই সংশ্লিষ্ট সকল পোস্ট, ভিডিওতে স্ট্রাইক এবং সংঘবদ্ধ রিপোর্ট করে আমার অফিশিয়াল পেইজটি (৩০ লক্ষাধিক ফলোয়ার) রিমুভ করে দেয়া হয়েছে। 

তিনি লিখেছেন, বিভিন্ন টেলিগ্রাম গ্রুপে লিংক দিয়ে সংঘবদ্ধ রিপোর্ট করা হয়েছে। হাদি ভাইকে নিয়ে দেওয়া তিনটি ভিডিওতেই স্ট্রাইক করা হয়েছে।

আসিফ মাহমুদ যে আসন থেকে লড়বেন সেই ঢাকা-১০ আসন ধানমন্ডি, কলাবাগান, নিউমার্কেট ও হাজারীবাগ নিয়ে গঠিত। ভোটার হওয়ার পর এ আসনের মনোনয়ন ফরমও তুলেছেন।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy