প্রাইভেট চেম্বারে রোগীর পুত্রবধূকে ডাক্তারের শ্লীলতাহানি, অতঃপর...

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাবাংলা

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় মো. নাসিম উদ্দিন নামের এক হৃদরোগ বিশেষজ্ঞ চিকিৎসকের বিরুদ্ধে এক নারীকে যৌন হয়রানির অভিযোগে মামলা

2025-12-26T17:53:08+00:00
2025-12-26T17:53:08+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
প্রাইভেট চেম্বারে রোগীর পুত্রবধূকে ডাক্তারের শ্লীলতাহানি, অতঃপর...
বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫, ৫:৫৩ পিএম   (ভিজিট : ২২১)
X

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় মো. নাসিম উদ্দিন নামের এক হৃদরোগ বিশেষজ্ঞ চিকিৎসকের বিরুদ্ধে এক নারীকে যৌন হয়রানির অভিযোগে মামলা হয়েছে। বৃহস্পতিবার বোয়ালখালী থানায় মামলাটি রেকর্ড করা হয়। এর আগে গত মঙ্গলবার এ ঘটনায় ভুক্তভোগীর ভাই থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছিলেন।

অভিযুক্ত চিকিৎসক নাসিম উদ্দিন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে কর্মরত। পাশাপাশি তিনি ‘বোয়ালখালী জেনারেল হাসপাতাল’ নামের একটি বেসরকারি প্রতিষ্ঠানে ব্যক্তিগতভাবে রোগী দেখেন (প্রাইভেট প্র্যাকটিস)।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১২ ডিসেম্বর দিবাগত রাতে বোয়ালখালী পৌরসভার পশ্চিম গোমদণ্ডী এলাকার ফুলতলে অবস্থিত ওই হাসপাতালে চিকিৎসকের ব্যক্তিগত চেম্বারে এ ঘটনা ঘটে।

অভিযোগকারী মো. ইসমাইল হোসেন জানান, তার বোন ওই দিন শ্বশুরকে চিকিৎসা করানোর জন্য হাসপাতালে নিয়ে যান। স্বাস্থ্য পরীক্ষা শেষে চিকিৎসক শ্বশুরকে চেম্বার থেকে বের হয়ে যেতে বলেন এবং ওষুধ বুঝিয়ে দেওয়ার কথা বলে তার বোনকে একা চেম্বারে থাকতে বলেন। 

আরও বলা হয়, এরপর চিকিৎসক ওষুধ বুঝিয়ে দেওয়ার কথা বলে ওই নারীকে বিভিন্ন অপ্রাসঙ্গিক ও অশালীন প্রশ্ন করতে থাকেন। একপর্যায়ে যৌন উদ্দেশ্যে জোরপূর্বক তার শরীরের স্পর্শকাতর স্থানে হাত দিয়ে শ্লীলতাহানি করেন। পরিস্থিতি বুঝে ওই নারী তাৎক্ষণিকভাবে চেম্বার থেকে বের হয়ে আসেন।

তিনি আরও জানান, সামাজিক সম্মান ও পারিবারিক মর্যাদার কথা বিবেচনা করে তার বোন প্রথমে ঘটনাটি কাউকে জানাননি। তবে গত ২২ ডিসেম্বর একই চিকিৎসকের কাছে পুনরায় শ্বশুরকে চিকিৎসার জন্য নেওয়ার প্রসঙ্গে উঠলে ওই নারী পরিবারের কাছে পুরো ঘটনাটি প্রকাশ করেন। এর পরিপ্রেক্ষিতে রাতে বোয়ালখালী থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy