দীপু হত্যার বিচার দাবিতে সনাতনীদের নির্বাচন বর্জনের হুমকি

স্টাফ রিপোর্টার, নীলফামারী

সারাবাংলা

ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার দীপু চন্দ্র দাসকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।শুক্রবার

2025-12-26T18:25:41+00:00
2025-12-26T18:25:41+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
দীপু হত্যার বিচার দাবিতে সনাতনীদের নির্বাচন বর্জনের হুমকি
স্টাফ রিপোর্টার, নীলফামারী
প্রকাশ: শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫, ৬:২৫ পিএম   (ভিজিট : ৩১৫)
X

ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার দীপু চন্দ্র দাসকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। 

শুক্রবার (২৬ ডিসেম্বর) বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট নীলফামারী জেলা শাখার আয়োজনে সকালে কেন্দ্রীয় শ্রী শ্রী শিব মন্দির চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে স্থানীয় চৌরঙ্গী মোড়ে সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত মানববন্ধন পালন করে।

বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট নীলফামারী জেলা শাখার সভাপতি জুয়েল রায়ের সভাপতিত্বে কর্মসূচী চলাকালে বক্তব্য রাখেন, উপদেষ্টা পরিতোষ রায়, সাংগঠনিক সম্পাদক সনজয় সাহা, কোষাধক্ষ্য পরেশ চন্দ্র রায়, ডিমলা উপজেলা শাখার সভাপতি অমিতাফ রায়, মহিলা বিষয়ক সম্পাদিকা প্রিয়াংকা কর্মকার, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ফ্রন্টের সদর শাখার আহবায়ক হিরম্ব কুমার রায়(হিরু), সদস্য সচিব বাসুদেব রায় প্রমূখ। 

বক্তরা বলেন, সনাতনীদের ওপর প্রতিনিয়ত অন্যায় অত্যাচার করা হচ্ছে। শুধু তাই নয়, পুড়িয়ে মারার মতোও ঘটনা ঘটছে। সবকিছুর দ্রুত বিচার করা না হলে আমরা সনাতনীরা ভোট কেন্দ্রে যাব না এবং সকল সনাতনীদের ভোট বর্জনে শামিল করা হবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy