আনন্দ মিছিল শেষে মারা গেলেন বিএনপি নেতা

চট্টগ্রাম ব্যুরো

সারাবাংলা

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আয়োজিত আনন্দ মিছিল শেষে আবুল বশর (৬০) নামে বিএনপির এক

2025-12-26T19:11:20+00:00
2025-12-26T19:16:40+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আনন্দ মিছিল শেষে মারা গেলেন বিএনপি নেতা
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫, ৭:১১ পিএম  আপডেট: ২৬.১২.২০২৫ ৭:১৬ পিএম  (ভিজিট : ৯৯)
X

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আয়োজিত আনন্দ মিছিল শেষে আবুল বশর (৬০) নামে বিএনপির এক প্রবীণ নেতার মৃত্যু হয়েছে। গত রাতে উপজেলার ইছাখালী ইউনিয়নের টেকেরহাট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আবুল বশর ইছাখালী ইউনিয়নের চুনি মিঝির টেক এলাকার আহম্মদ সোবহানের পুত্র। তিনি ইছাখালী ইউনিয়ন বিএনপির সদস্য ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় টেকেরহাট বাজারে আবুল বশরের নেতৃত্বে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল শেষে নেতাকর্মীরা ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয়ে (জিয়া স্মৃতি সংসদ) বসলে হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন। মুহূর্তের মধ্যেই তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক ও স্থানীয় বাসিন্দা আব্দুল্লাহ আল নোমান জানান, আবুল বশর দলীয় কর্মকাণ্ডে অত্যন্ত সক্রিয় ছিলেন এবং বৃদ্ধ বয়সেও কোনো কর্মসূচি মিস করতেন না। তার আকস্মিক মৃত্যুতে দলীয় নেতাকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাজমুল হক জানান, আনন্দ মিছিল শেষে হৃদরোগে আক্রান্ত হয়ে একজন বিএনপি নেতা মৃত্যুবরণ করেছেন বলে শুনেছি। বিষয়টি খোঁজখবর নেওয়া হচ্ছে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy