আটপাড়ায় পূর্ব বিরোধের জেরে সংঘর্ষে কৃষকের মৃত্যু

আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধি

সারাবাংলা

নেত্রকোনার আটপাড়া উপজেলায় পূর্ব বিরোধের জেরে স্থানীয় দুই প্রভাবশালী গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন,

2025-12-26T19:26:34+00:00
2025-12-26T19:26:34+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আটপাড়ায় পূর্ব বিরোধের জেরে সংঘর্ষে কৃষকের মৃত্যু
আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫, ৭:২৬ পিএম   (ভিজিট : ৪৬)
X

নেত্রকোনার আটপাড়া উপজেলায় পূর্ব বিরোধের জেরে স্থানীয় দুই প্রভাবশালী গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন, এবং আহতদের মধ্যে একজন চিকিৎসাধীন অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।

এলকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, গত বুধবার সকালে উপজেলার সুখারি ইউনিয়নের করাদ্দুব গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে পার্শ্ববর্তী মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে গুরুতর আহত কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

সুখারি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইকবাল হোসেন গ্রুপ ও স্থানীয় কাছু মিয়া গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই জেরে বুধবার সকালে গ্রামের সামনে ধানক্ষেতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হন।

আহতদের মধ্যে আব্দুর রব (৩৩) নামের এক কৃষককে গুরুতর অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে তিনি মারা যান। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

খবর পেয়ে আটপাড়া থানা পুলিশ, উপজেলা প্রশাসন ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

আটপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জুবায়দুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শুক্রবার সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আব্দুর রব ওরফে কাওসার আলমন নামের একজনের মৃত্যু হয়েছে৷ এবং এ ঘটনায় মামলা হয়েছে এবং করারধুপ গ্রামের রাকিব (২২) নামের একজন কে গ্রেফতার করা হয়েছে৷ 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy