বাঁশখালীতে বন্যহাতির আক্রমণে কাঠুরিয়ার মৃত্যু

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাবাংলা

চট্টগ্রামের বাঁশখালীতে বন্যহাতির আক্রমণে মোহাম্মদ কামাল হোসেন (৪২) নামে এক কাঠুরিয়া নিহত হয়েছেন।শুক্রবার (২৬ ডিসেম্বর) সকাল ১০টার দিকে

2025-12-26T20:06:25+00:00
2025-12-26T20:06:25+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বাঁশখালীতে বন্যহাতির আক্রমণে কাঠুরিয়ার মৃত্যু
বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫, ৮:০৬ পিএম   (ভিজিট : ৪৩)
X

চট্টগ্রামের বাঁশখালীতে বন্যহাতির আক্রমণে মোহাম্মদ কামাল হোসেন (৪২) নামে এক কাঠুরিয়া নিহত হয়েছেন।

শুক্রবার (২৬ ডিসেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার শীলকূপ ইউনিয়নের বাঁশখালী ইকোপার্ক সংলগ্ন নইব্যার ঝিরির করাইল্যা মুড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ কামাল হোসেন বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়নের ২নং ওয়ার্ড পশ্চিম চাম্বল সিকদার পাড়ার মো. আসহাব মিয়ার ছেলে।

স্থানীয় কৃষকরা জানান, সকালে পাহাড়ে কাঠ সংগ্রহ করতে যান কামাল হোসেন। বিগত কিছুদিন ধরে ওই জায়গায় বার বার হাতির আক্রমণ হচ্ছিল। ধারণা করা হচ্ছে, ঘন কুয়াশার কারণে হাতির অবস্থান টের না পেয়ে বন্যহাতির সামনে পড়ে গেলে ওই জায়গায় থাকা হাতির আক্রমণে ঘটনাস্থলেই মারা যান তিনি। পরে পুলিশ গিয়ে কামালের লাশ উদ্ধার করে।

জলদী বন্যপ্রাণী অভয়ারণ্য রেঞ্জ কর্মকর্তা আনিসুজ্জামান শেখ বলেন, কিছুদিন ধরেই বন্যহাতিগুলো লোকালয়ে এসে ফসলের ক্ষতি করছে। শুক্রবার সকালে ইকোপার্কের পাশে খাবারের সন্ধানে লোকালয়ে ছুটে আসা বন্যহাতির আক্রমণে কামাল হোসেন নামের এক কাঠুরিয়ার মৃত্যু হয়েছে।

বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদ সাইফুল্লাহ বলেন, খবর পেয়ে বাঁশখালী থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে। পরে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy