প্রকাশ: শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫, ৮:০৮ পিএম (ভিজিট : ১১০)

X
নারায়ণগঞ্জের আড়াইহাজারে প্রতিটি এলাকায় হয়েছে এবার সরিষার চাষ। ফলে উপজেলার বিভিন্ন এলাকায় দিগন্ত জুড়ে হলুদ রঙের সরিষার সমারোহ লক্ষ্য করা যাচ্ছে।
ইরি বোরো চাষের ফলে এলাকা থেকে রবিশস্যের আবাদ প্রায় উঠেই যাচ্ছিল। কিন্তু গত দুই তিন বছর ধরে বিভিন্ন এলাকায় নতুন করে সরিষার আবাদ করতে দেখা গেছে । প্রতিটি কৃষক তার আবাদি জমির কিছু না কিছু অংশে সরিষার আবাদ করছেন। সয়াবিন তেল ব্যবহার করে করে সরিষার তেল দিয়ে খাবার রান্না করার কথা এই এলাকার মানুষ প্রায় ভুলেই যাচ্ছিল।
বাজারে সয়াবিন তেল প্রতি লিটার ২০০ টাকা করে বিক্রি হচ্ছে। সরিষার তেল ও প্রতি লিটার ২০০ টাকা করে বিক্রি হয়। সয়াবিন তেলের চেয়ে সরিষার তেল ভোজ্য পণ্য হিসেবে অনেকটা উপকারী বলে চিকিৎসকেরা বলেন। তাছাড়া সরিষার আবাদ চাষের জমিতে করা যায়। কিন্তু সয়াবিনের আবাদ সাধারণ জমিতে করা যায় না। তাছাড়া এই এলাকায় সয়াবিনের কোন আবাদ হয় না। তাই কৃষকেরা এখন সরিষা চাষে ঝুঁকছেন।
আড়াইহাজার উপজেলা কৃষি কর্মকর্তা মো. রাসেল মিয়া জানান, এ বছর উপজেলায় ৩ হাজার ৬ শ ৮০ হেক্টর জমিতে সরিষা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।