দুই লঞ্চের সংঘর্ষ: ঝালকাঠিতে অ্যাডভেঞ্চার-৯ লঞ্চের চার কর্মচারী আটক

ঝালকাঠি প্রতিনিধি

সারাবাংলা

ঘন কুয়াশার কারণে চাঁদপুরের মেঘনা নদীতে যাত্রীবাহী দুই লঞ্চের সংঘর্ষে নিহত ৮ জন ও অনেক যাত্রী হতাহত হয়েছেন।

2025-12-26T20:16:46+00:00
2025-12-26T20:16:46+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
দুই লঞ্চের সংঘর্ষ: ঝালকাঠিতে অ্যাডভেঞ্চার-৯ লঞ্চের চার কর্মচারী আটক
ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫, ৮:১৬ পিএম   (ভিজিট : ১১৯)
X

ঘন কুয়াশার কারণে চাঁদপুরের মেঘনা নদীতে যাত্রীবাহী দুই লঞ্চের সংঘর্ষে নিহত ৮ জন ও অনেক যাত্রী হতাহত হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার দিকে হাইমচর উপজেলা ও হরিণা এলাকার মাঝামাঝি স্থানে এ ঘটনা ঘটে।

নৌ-পুলিশ চাঁদপুর অঞ্চলের এসপি সৈয়দ মুশফিকুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানাতে পারেননি তিনি।

এদিকে ঝালকাঠির পুলিশ সুপার মিজানুর রহমান গণমাধ্যমেকে জানিয়েছেন, বৃহস্পতিবার ২৫ ডিসেম্বর রাত আনুমানিক ২টার দিকে চাঁদপুর সদরের হরিনা এলাকায় মেঘনা নদীতে এ দুর্ঘটনা ঘটে। শুক্রবার সকালে ঝালকাঠি টার্মিনাল থেকে ‘অ্যাডভেঞ্চার-৯' নামের একটি লঞ্চ এবং ঐ লঞ্চের ৪ কেবিন বয়কে কর্মীকে আটক করেছে সদর থানা পুলিশ।

শুক্রবার (২৬ ডিসেম্বর) সকাল ১০টার দিকে এ্যাডভেঞ্চার-৯ লঞ্চটি ঝালকাঠি টার্মিনালে এলে বরিশাল নৌপুলিশ লঞ্চটি আটক করে।

বিএনপির মনোনীত প্রার্থী ইলেন ভুট্টোর ব্যক্তিগত সহকারী নাজমুল হক লাবলু জানিয়েছেন, লঞ্চটি ইলেন ভুট্টো’র নেতাকর্মীদের ঢাকায় তারেক জিয়ার জনসভায় নেওয়ার জন্য ভাড়া করা হয়েছিল।

সদরঘাট নৌ-পুলিশের ডিউটি অফিসার আব্দুল্লাহ আল মামুন  জানান, ঘন কুয়াশার কারনে এই সংঘর্ষে হতাহতের ঘটনা ঘটেছে।

চাঁদপুর বিআইডব্লিউটিএর উপ-পরিচালক (ট্রাফিক) বাবু লাল বৈদ্য জানান, ভোলার ঘোষেরহাট থেকে ছেড়ে আসা ঢাকা অভিমুখী এমভি জাকির সম্রাট-৩ লঞ্চটি গতকাল রাত দুইটার পর হাইমচর এলাকা অতিক্রম করছিলো। ঢাকা থেকে বরিশালগামী এমভি অ্যাডভেঞ্চার-৯ লঞ্চের সঙ্গে ওই লঞ্চের সংঘর্ষ হয়। এমভি কর্ণফুলী-৯ এর মাধ্যমে জাকির সম্রাট-৩ এর যাত্রীদের ঢাকায় পাঠানো হয়।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, 'বিএনপির নেতাকর্মীদের একটি অংশ ঢাকায় দলের জনসভা থেকে 'অ্যাডভেঞ্চার-৯' নামক লঞ্চে করে বৃহস্পতিবার রাতে ঝালকাঠি ফিরছিলেন। রাত ২টার দিকে হাইমচর এলাকা অতিক্রম করছিল। তখন দুটি লঞ্চের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঝালকাঠিগামী অ্যাডভেঞ্চার-৯ লঞ্চের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।

এ ঘটনায় আহতরা সবাই বরিশাল শেরে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন রয়েছে বলে জানা গেছে।

ঝালকাঠি সদর থানার ওসি ইমতিয়াজ আহমেদ জানান, লঞ্চটি ঝালকাঠিতে নোঙ্গর করার পর লঞ্চের সারেং, সুকানী, সুপারভাইজার ও ইঞ্জিন চালক পালিয়ে গেছেন। পুলিশের হেফাজতে থাকা চারজন কেবিন বয়কে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy