প্রকাশ: শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫, ৮:২৭ পিএম (ভিজিট : ১৫৫)

X
গাজীপুর মহানগরে কোনাবাড়ি থানার বাগানবাড়ি এলাকায় শুক্রবার ভোরে ঝুটের একটি বিশালাকার গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৫টি ইউনিটের কর্মীরা ১০ঘন্টার চেস্টায় আগুন নেভায়। এ অগ্নিকাণ্ডে কোন হতাহতের ঘটনা ঘটেনি।
ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, ভোর ৪টার দিকে বাগানবাড়ি এলাকার স্থানীয় মানিক মিয়ার ৩০ হাজার বর্গ ফুটের বিশালাকার ঝুটের গুদামে আগুন লাগে। এ সময় স্থানীরা আগুন নেভাতে ব্যার্থ হয়ে জাতীয় জরুরী সেবায় ট্রিপন নাইনে খবর দেয়। কিন্তু মূহুর্তেই আগুন গুদামের বিভিন্নস্থানে ছড়িয়ে ভয়াবহ আকার ধারণ করে। খবর পেয়ে কোনাবাড়ি মর্ডাণ ফায়ার স্টেশনের দুইটি ইউনিট এবং সারাবো মর্ডাণ ফায়ার স্টেশনের আরো তিনটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানো শুরু করে। তাদের সম্মলিত চেষ্টায় এক পর্যায়ে দুপুর সোয়া দুইটার দিকে আগুন নেভাতে সক্ষম হয় ফায়ার সর্ভিস কর্মীরা। ততক্ষণে গুদামে থাকা বিপুল পরিমান ঝুট ও অন্যান্য মালামাল পুড়ে যায়।
কোনাবাড়ি ফায়ার স্টেশনের ওয়্যারহাইজ ইন্সপেক্টর মো. সাইফুল ইসলাম বলেন, বৈদুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আগুনে মালামাল পুড়ে ৬০ টাকার ক্ষতি হয়েছে। তবে ফায়ার সার্ভিস কর্মীরা প্রায় দুই কোটি টাকার মালামাল উদ্ধার করতে সমর্থ হয়েছে। এ আগুনে কোন হতাহতের ঘটনা ঘটেনি।