‎টঙ্গীতে ফের পোশাক কারখানায় অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

সারাবাংলা

গাজীপুরের টঙ্গীতে একটি পোশাক কারখানায় অর্ধশতাধিক নারী শ্রমিক অসুস্থ হওয়ার খবর পাওয়া গেছে।শুক্রবার দুপুর বারোটার দিকে টঙ্গীর তিলারগাতি

2025-12-26T20:44:15+00:00
2025-12-26T20:44:15+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
‎টঙ্গীতে ফের পোশাক কারখানায় অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫, ৮:৪৪ পিএম   (ভিজিট : ১৬৭)
X

গাজীপুরের টঙ্গীতে একটি পোশাক কারখানায় অর্ধশতাধিক নারী শ্রমিক অসুস্থ হওয়ার খবর পাওয়া গেছে। শুক্রবার দুপুর বারোটার দিকে টঙ্গীর তিলারগাতি এলাকায় মাসকো গ্রুপের প্রতিষ্ঠান কনসেপ্ট নিটিং লিমিটেড নামক কারখানায় এ ঘটনা ঘটে। 

কারখানার সূত্রে জানা যায়,গত মঙ্গলবার দুপুরে কারখানাটিতে কর্মরত ৬৮ জন নারী শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। পরে অসুস্থ শ্রমিকদের চিকিৎসা ও অন্যান্য শ্রমিকদের শারীরিক অবস্থার কথা চিন্তা করে দুইদিন কারখানাটি বন্ধ ঘোষণা করেন কর্তৃপক্ষ। শুক্রবার সকালে কারখানাটির শ্রমিকরা কাজে যোগ দেন। দুপুরে কর্তৃপক্ষ কারখানার ভেতরে একটি মিলাদ দোয়ার আয়োজন করেন। এতে অংশ নেন সকল কর্মকর্তা ও কর্মচারীরা। 

মিলাদ চলাকালীন সময় হঠাৎ কারখানাটির কয়েকটি বিভাগের শ্রমিকরা ফের অসুস্থ হয়ে পড়েন। পরে কারখানা কর্তৃপক্ষ অসুস্থ শ্রমিকদের উদ্ধার করে টঙ্গীর একটি বেসরকারী হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেন।

কারখানাটির সুইং সেকশনের অপারেটর মিলি আক্তার বলেন, দুই দিন বন্ধ থাকার পর সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার সকালে আমরা কারখানায় যোগ দেই। বেলা এগারোটার দিকে কারখানা কর্তৃপক্ষ গত মঙ্গলবার কারখানার ভেতর অসুস্থ হয়ে যাওয়া শ্রমিকদের সুস্থতা লাভের জন্য মিলাদ ও দোয়ার আয়োজন করেন। মিলাদ চলাকালে কারখানার বিভিন্ন বিভাগে শ্রমিকরা ফের অসুস্থ হয়ে পড়েন। পরে অসুস্থ শ্রমিকদের উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেয়া হচ্ছে। ‎

কারখানাটির মানব সম্পদ বিভাগের কর্মকর্তা শাজিদ হোসেন বলেন, আজ অসুস্থ শ্রমিকদের সুস্থতা লাভের জন্য কারখানার ভেতর মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়। মিলাদ শেষ হতেই শ্রমিকরা ফের অসুস্থ হয়ে পড়েন। পরে অসুস্থ শ্রমিকদের হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।

গাজীপুর শিল্প পুলিশের টঙ্গী জোনের পরিদর্শক মো. আজাদ রহমান বলেন, খবর পেয়ে কারখানায় এসেছি। কারখানা কর্তৃপক্ষের সাথে কথা বলেছি।‎






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy