চট্টগ্রামের ১৬ আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ১৫৩ প্রার্থী

চট্টগ্রাম ব্যুরো

সারাবাংলা

নির্বাচনী প্রচার প্রচারণা সগরম, নেতা-নেত্রী এবং দলের কর্মীরা প্রতিটি আসনে সক্রিয়ভাবে অংশ নিচ্ছেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে

2025-12-26T21:10:10+00:00
2025-12-26T21:10:10+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
চট্টগ্রামের ১৬ আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ১৫৩ প্রার্থী
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫, ৯:১০ পিএম   (ভিজিট : ১১৬)
X

নির্বাচনী প্রচার প্রচারণা সগরম, নেতা-নেত্রী এবং দলের কর্মীরা প্রতিটি আসনে সক্রিয়ভাবে অংশ নিচ্ছেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে চট্টগ্রামে নির্বাচনী কর্মকান্ড ও মনোনয়নপত্র সংগ্রহের জন্য প্রার্থীরা ব্যস্ত সময় পার করছেন। 

চট্টগ্রামের ১৬টি সংসদীয় আসন থেকে অংশগ্রহণের জন্য এখন পর্যন্ত ১৫৩ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) পর্যন্ত চট্টগ্রামের তিন রিটার্নিং কর্মকর্তা এবং সংশ্লিষ্ট সহকারী রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয় থেকে প্রার্থীরা এসব ফরম সংগ্রহ করেন।

মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম ১২ ডিসেম্বর থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয় এবং এ ফরম বিতরন ২৯ ডিসেম্বর পর্যন্ত চলবে। বিভাগীয় কমিশনার কার্যালয় থেকে এ পযন্ত মোট ৪৭ জন প্রার্থী ফরম সংগ্রহ করেছেন বলে জানা গেছে।

চট্টগ্রামের বিভিন্ন আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহকারী প্রার্থীদের মধ্যে রয়েছে বিএনপি, বাংলাদেশ জামায়েত ইসলাম, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), গণ অধিকার পরিষদ, জাতীয় পার্টি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, এলডিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও অন্যান্য রাজনৈতিক দল।

এছাড়া অন্যান্য দলের প্রার্থীও ফরম সংগ্রহ করেছেন- জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, বাসদ (মার্কসবাদী), বাসদ, বাংলাদেশ লেবার পার্টি, জেএসডি, বাংলাদেশ খেলাফত মজলিস, নাগরিক ঐক্য, এবি পার্টি, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন, আমার বাংলাদেশ পার্টি, জনতা দল, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি।

এদিকে  চট্টগ্রাম-৫ (হাটহাজারী ও চসিকের ১-২ নং ওয়ার্ড) আসনে ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ থেকে আবদুল বারেক চৌধুরী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। চট্টগ্রাম-১১ (বন্দর, পতেঙ্গা, হালিশহর) আসনে এবি পার্টি থেকে মোহাম্মদ লোকমান ফরম নিয়েছেন। 

চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে চট্টগ্রাম মহানগর জামায়েতের সেক্রেটারি মোহাম্মদ নুরুল আমিন এবং বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির হুসাইন মুহাম্মদ শাহজাহান মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। চট্টগ্রাম-৩ (স্বন্দীপ) আসনে উত্তর জেলা জামায়েতের আমির মুহাম্মদ আলা উদ্দিন এবং চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে বিএনপি নেতা মো. জসিম উদ্দিন সিকদার, জামায়েত ইসলামের মো. শাহজাহান মঞ্জু এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির আবদুল হামিদ চৌধুরী ফরম সংগ্রহ করেছেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ১১ ডিসেম্বর ঘোষণা করা হয় এবং মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম তখন থেকে শুরু হয়েছে এবং আগামী ২৯ ডিসেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy