রামগতিতে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি

সারাবাংলা

লক্ষ্মীপুরের রামগতিতে মোটরসাইকেল ও বাইসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোঃ সোহেল (২০) নামে মোটরসাইকেল চালক এক যুবকের মৃত্যু হয়েছে।এ ঘটনায়

2025-12-26T21:14:14+00:00
2025-12-26T21:14:14+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রামগতিতে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত
রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫, ৯:১৪ পিএম   (ভিজিট : ১১৭)
X

লক্ষ্মীপুরের রামগতিতে মোটরসাইকেল ও বাইসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোঃ সোহেল (২০) নামে মোটরসাইকেল চালক এক যুবকের মৃত্যু হয়েছে। 

এ ঘটনায় বাইসাইকেল চালক আলাউদ্দিনকে গুরুতর আহত অবস্থায় নোয়াখালী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত সোহেল চর পোড়াগাছা ইউনিয়নের স্লুইসগেট এলাকার আবদুল করিমের ছেলে সে হাজীগঞ্জ বাজার পল্ট্রি মোরগ ব্যবসায়ী ছিলেন। অপর আহত আলাউদ্দিন একই এলাকার সুজা মিয়ার ছেলে।
 
শুক্রবার দুপুর ১টার দিকে রামগতি-তোরাবগঞ্জ সড়কের  হাজীগঞ্জ বাজার সংলগ্ন কোডেক কলোনী রাস্তার মাথা এ ঘটনা ঘটে। 

স্থানীয় সূত্রে জানা যায়, সোহেল দুপুরে বাজার নিয়ে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন বিপরীত দিক থেকে আসা বাইসাইকেল চালক সামনে পড়ে নিয়ন্ত্রণ হারিয়ে গেলে মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। আহতদের দুইজনকে স্থানীয়রা উদ্ধার করে রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান সেখানে তাদের অবস্থা আশংকা জনক দেখে চিকিৎসক নোয়াখালী সদর হাসপাতালে পাঠান। নোয়াখালী নেওয়ার পথে সোহেলের মৃত্যু হয়, অপরজন নোয়াখালী সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy